বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

জেদ কখনো কখনো মানুষের জয় আনে দেয়!

"শিক্ষণীয় গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Ruhul Amin Raj (০ পয়েন্ট)

X ***** মেয়েটা যখন ক্লাস এইটে পড়ে,তখন একটা ছেলেকে প্রোপোজ করেছিল! . মেয়েটা বর্ণে কালো হওয়ার কারণে ঐ ছেলেটা তাকে রিজেক্ট করে দেয়! . মেয়েদের বুক ফাঁটে তবু মুখ ফাঁটে না। কিন্তু মেয়েটির মুখ ফেঁটেছিল বলেই হয়তো এই লজ্জার স্বীকার হতে হয়েছে! মেয়েটা কিছুতেই এই বিষয়টা মানতে পারছিল না। . সারারাত কেঁদে কেঁদে বুক ভাসাতো। সব সময় মন খারাপ করে থাকতো! . মেয়েটা নিজের মধ্যে প্রচুর জেদ তৈরি করলো! প্রচুর লেখা-পড়া শুরু করলো। কারণ,তাকে যে অনেক বড় হতে হবে! . অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষায় উপজেলায় প্রথম হয়ে গেল! বাবা-মা জোর করে বিদেশ ফেরত এক ছেলের সাথে মেয়েটার বিয়ে ঠিক করে ফেললো! . মেয়েটা যে কালো? . কেউ এই মেয়েকে বিয়ে করবে না! তাই,বাবা-মা বিয়েটা ঠিক করলো! কিন্তু মেয়েটা তার বাবা-মাকে ভয় দেখালো যে, বিয়ে দিলে সে গলায় দঁড়ি দেবে! . মেয়েটা বললো,সে যেদিন নিজের পায়ে দাঁড়াবে ঠিক সেদিন-ই বিয়ে করবে! . যেই কথা সেই কাজ। জীবন যুদ্ধে নেমে গেল মেয়েটি! . নবম শ্রেণিতে ভর্তি হয়! . ছোট ছোট বাচ্চাদের পড়িয়ে নিজের লেখা -পড়ার খরচ চালাত। . বাসা থেকে টাকা চাইতো না। এস,এস সি পরীক্ষায় বোর্ড স্ট্যান্ড করলো অঁজপাড়া গাঁয়ের একটা স্কুল থেকে! এরপর মফস্বলের কলেজ থেকে এইচএসসি তেও বোর্ড স্ট্যান্ড! . রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আইন নিয়ে পড়াশুনা শেষ করে ঐ কালো মেয়েটা এখন হাইকোর্টের জজ! মেয়েটার ক'দিন আগেই বিয়ে হয়েছে! ছেলে একজন ডিসি! . যে ছেলেটা ঐ মেয়ের প্রোপোজ ফিরিয়ে দিয়েছিল সে এখন গার্মেন্টস' এ চাকরী করে! . আসলে,যারা মানুষকে ফিরিয়ে দেয় তারা কখনো বড় হতে পারে না! যারা আঘাত পেয়ে ফিরে যায় তারাই যুগে যুগে বড় হয়। . জীবনে জেদ থাকলে অনেক উঁচুতে উঠা যায়। . সবাই তো সুন্দরীদের পেছনেই ছুটে! খোদার সৃষ্টি সবাই সমান। সাদা-কালো আপেক্ষিক। . নিজের ভেতর প্রচুর জেদ তৈরি করুন। যেখানে হোচট খাবেন, সেখান থেকেই উঠে দাঁড়ান! . জীবনে ঝড় আসবেই। ব্যর্থতা থাকবেই। . জীবনে সবচেয়ে ভালো জায়গায় যেতে চাইলে জেদ করতে শিখুন। আপনি আপনাকে ছাড়িয়ে যান। আপনার সাফল্য নিশ্চিত।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮৯ জন


এ জাতীয় গল্প

→ জেদ কখনো কখনো মানুষের জয় আনে দেয়!

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now