বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
যে গল্পে মধুর প্রেরনা যোগায়!
.
এক বৃদ্ধ বাবা ও তার সন্তান উটের পিঠে চড়ে এক কাফেলার
সাথে হজ্জ পালনের উদ্দেশে রওনা দিলেন। মাঝ পথে হঠাৎ
বাবা তার ছেলেকে বললেন, বাবা! তুমি কাফেলার সাথে চলে
যাও, আমি আমার প্রয়োজন সেরেই তোমাদের সাথে আবার
যোগ দিব, আমাকে নিয়ে ভয় পেয়ো না। এই বলে বাবা
নেমে পড়লেন উটের পিঠ থেকে, ছেলেও চলতে লাগল
কাফেলার সাথে, কিছুক্ষণ পর সন্ধ্যা নেমে এল। ছেলে
আশেপাশে কোথাও বাবাকে খুঁজে পেলো না। সে ভয়ে
উটের পিঠ থেকে নেমে উল্টা পথে হাঁটা শুরু করল।
.
অনেক দূর যাওয়ার পর দেখল তার বৃদ্ধ বাবা অন্ধকারে পথ হারিয়ে
বসে আছেন। ছেলে দৌঁড়ে বাবার কাছে গিয়ে বাবাকে জড়িয়ে
ধরলো। আদর করে বাবাকে নিজ কাঁধে চড়ালো। তারপর আবার
কাফেলার দিকে হাঁটা শুরু করলো।
.
- তখন বাবা বললেনঃ আমাকে নামিয়ে দাও, আমি হেঁটেই যেতে
পারবো।
.
- ছেলে বললঃ বাবা আমার সমস্যা হচ্ছে না, তোমার ভার ও
খোদার জিম্মাদারি আমার কাছে সব কিছুর চেয়ে উত্তম।
.
এমন সময় বাবা কেঁদে ফেললেন ও ছেলের মুখের ওপর
বাবার চোখের পানি গড়িয়ে পড়ল।
.
- ছেলে বলল: বাবা কাঁদছ কেন? বললাম না আমার কষ্ট হচ্ছে না।
.
- বাবা বললেন: আমি সেজন্য কাঁদছি না। কাঁদছি কারণ আজ থেকে
৫০ বছর আগে ঠিক এইভাবে এই রাস্তা দিয়ে আমার বাবাকে আমি
কাঁধে করে নিয়ে গিয়েছিলাম, আর বাবা আমার জন্য দোয়া
করেছিলেন এই বলে যে, 'তোমার সন্তানও তোমাকে এরকম
করে ভালবাসবে।' আজ বাবার দোয়ার বাস্তব রূপ দেখে
চোখে পানি এসে গেল।
.
বৃদ্ধ মা-বাবাকে আপনি যেমন করে ভালবাসবেন, ঠিক তেমনটাই
আপনি ফেরত পাবেন আপনার সন্তানদের মাধ্যমে। তাই বলছি,
নিজের সুখের জন্য হলেও মা-বাবার সেবা যত্ন করুন এবং তাদের
জন্য আল্লাহ তায়ালার কাছে দোয়া করুন।
.
দোয়াঃ রাব্বির হাম হুমা কামা রাব্বায়ানি সাগিরা।
.
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now