বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

যে আপনাকে ভালবাসে সে আপনার ক্ষতির প্রধান উদ্দেশ্য

"শিক্ষণীয় গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Md Tuhin (গ্যাংস্টার) (০ পয়েন্ট)

X এক ভদ্রমহিলা একটা অজগর সাপ পুষতো। সাপটাও মহিলাকে অসম্ভব ভালোবাসতো। অজগরটা লম্বা ৪ মিটার এবং দেখতে ও বেশ স্বাস্হ্যবান ছিলো । একদিন হঠাৎ করে মহিলার আদরের সাপটি খাওয়া দাওয়া বন্ধ করে দিলো। কয়েকসপ্তাহ চলে গেলো কিন্তু সাপটি কিছুই খায় না। আদরের সাপের এমন অবস্থায় মহিলায় দুশ্চিন্তায় পড়ে গেলো এবং উপায় বুদ্ধ না পেয়ে অবশেষে সাপটাকে ডাক্তারে কাছে নিয়ে গেলো ডাক্তার সাহেব মনযোগ দিয়ে সব শুনলেন এবং মহিলাকে ডাক্তার প্রশ্ন করলেন সাপটা কি রাতে আপনার সাথে ঘুমায়। মহিলা উত্তর দিলেন হ্যাঁ। ডাক্তার আবার মহিলা কে প্রশ্ন করলেন ঘুমানোর সময় সাপটা আস্তে আস্তে আপনাকে চারপাশে জড়িয়ে ধরে? মহিলা বিস্মিত হলেন এবং জবাব দিলেন হ্যাঁ। এইবার চিকিৎসক খুবই ভয়ানক এবং অপ্রত্যাশিত কিছু বললেন। ডাক্তার বললেন ম্যাডাম সাপটি জড়িয়ে ধরে আপনাকে চারপাশ থেকে মুড়িয়ে ধরে কারণ আপনার মাপ নিচ্ছে এবং নিজেকে প্রস্তুত করছে কিভাবে আপনাকে আক্রমন করা যায়। সাপটি এ জন্য খাওয়া দাওয়া বন্ধ করেছে যথেষ্ট জায়গা খালি করতে যাতে আপনাকে হজম করতে পারে। #এই_গল্পে_একটা_মোরালআছে বিঃদ্রঃ- আপনার চারপাশে হয়তো এমন অনেকেই আছে যাদের আপনি কাছের মানুষ ভাবেন যাদের দেখে মনে হয় আপনাকে তারা অসম্ভব ভালবাসে। হয়তো আপনার ক্ষতিই তাদের প্রধান উদ্দেশ্য।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৭৮ জন


এ জাতীয় গল্প

→ যে আপনাকে ভালবাসে সে আপনার ক্ষতির প্রধান উদ্দেশ্য

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now