বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

যদি সাগর হতে চাও

"শিক্ষণীয় গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রক্তিম রুবেল (০ পয়েন্ট)

X সমুদ্রের অথৈজলে একটি শিশুর জুতো হারিয়ে গেল। সে সমুদ্রপাড়ে লিখে রাখল... "এই সমুদ্রটি চোর"! অনতিদূরে একজন জেলে মাছ শিকার করছিল। সে বেশ কিছু মাছ শিকার করে আনন্দে আটখানা হয়ে যাবারকালে সাগরপাড়ে লিখে রাখল... "এই সাগরটি খুবই ধনী"! এ সমুদ্রেরই উত্তাল ঢেউয়ে একজন টগবগে নওজোয়ানের সলীল সমাধি ঘটল। সন্তানহারা মা ব্যথায় কাতর হয়ে সমুদ্রপাড়ে লিখে রাখল... "এই সমুদ্রটি খুনি"! আবার এ সাগর থেকেই একজন অশীতিপর বৃদ্ধ কিছু মুতি কুড়িয়ে পেল। খুশির আতিশয্যে সে সাগরতটে লিখে রাখল... "এই সাগরটি কতোইনা দানশীল"! একটুপর সাগর থেকে ভয়ানক গর্জন করে দৈত্যের মতো ধেয়ে আসলো কতগুলো ঊর্মিমালা। সাগরপাড়ে যা কিছু লিখা ছিল, সব ধুয়ে মুছে নিয়ে চলে গেল! এরপর সাগর খুবই শান্তশিষ্ঠে বলল... "তুমি অন্যের কথায় কান দিওনা যদি সাগর হতে চাও"!


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১১১ জন


এ জাতীয় গল্প

→ যদি সাগর হতে চাও

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now