বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

যদি কোনদিন ঝরে যায় অন্ধকার

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়েন সরকার (০ পয়েন্ট)

X যদি কোনদিন ঝরে যায় অন্ধকার -------------------------------- আকাশ ভেঙ্গে বৃষ্টি নেমেছে। ইংরেজিতে যাকে বলে ক্যাটস অ্যান্ড ডগস। বৃষ্টির মতন এতো সুন্দর একটা ঘটনার সাথে কুকুর বিড়ালের কেন সম্পর্ক থাকতে হবে? তিতির জানালার পাশে শুন্য ভঙ্গিতে বসে আছে। তার ভালো খাতা আর খারাপ খাতা ছাড়াও আরও খাতা বানানো উচিত। এর মাঝে একটা হবে শুন্য খাতা। যখন ভালো খারাপ কোনটাই লাগবেনা তখন তিতির তার শুন্য খাতায় লিখবে। এখন তিতিরের ভালো বা খারাপ কোনটাই লাগছেনা। কিছু না লাগার অবশ্য একটা শক্ত যুক্তি তিতির দাঁড় করিয়েছে।যুক্তিটা হল বাস্তবতাকে মেনে নেয়া।আজকাল সবকিছুকেই সে হাসিমুখে মেনে নিচ্ছে। মাঝে মাঝেই তিতির, খুব মেঘলা আকাশের নিচে সবুজ একটা মাঠের মাঝখানে দাঁড়িয়ে সেই মানুষটার হাত ধরে ঝুম বৃষ্টিতে ভেজার স্বপ্ন দেখত। হুট করে হয়তো কদম ফুল ছিড়ে নিয়ে হাতে ধরিয়ে দিয়ে বলবে-ইয়ে মানে, এটা তোমার জন্য! তারপর কি বলবে বুঝতে না পেরে বোকার মতন হা করে দাঁড়িয়ে থাকবে।তিতির ফিক করে হেসে ফেলবে। হাসি দেখে সেই মানুষটা আরও বিব্রত বোধ করবে! তিতির ছেলেটার হাত ধরে টং এর দোকানে দাঁড়িয়ে গরম ধোঁয়া ওঠা চা আর সিঙ্গারা খাবে। হুট করে আবিষ্কার করবে মানুষটা তিতিরের দিকে মুগ্ধ দৃষ্টি-তে তাকিয়ে আছে! তিতিরের চুল বাতাসে উড়ে গিয়ে ছেলেটার মুখে পড়বে। ছেলেটা হাত দিয়ে সরানোরও চেষ্টা করবেনা। তাকিয়েই থাকবে। তিতির হাসছে। কল্পনার ছেলেটাকে বাস্তবের সাথে মিলিয়ে সে মেরে ফেলতে চায়না। বাস্তবের সাথে সপ্নকে মেলাতে গেলেই স্বপ্ন ভেঙ্গে যায়। হয়তো বাস্তবে তিতিরের বিয়ে হবে কোন পেট মোটা কোটিপতি লোকের সাথে।যে টাকা ছাড়া কিছুই বুঝবেনা। তিতির কোন সুন্দর বিকেলে বাইরে বেড়াতে যেতে চাইলেই বিরক্ত মুখে বলবে- ড্রাইভার তো আছেই। গাড়ি নিয়ে চলে যাও! তিতির তখন খুব কাঁদবে। ভাববে কল্পনার ছেলেটা এতো বদলে গেলো কি করে। এরপর আর সে স্বপ্ন দেখতে চাইবেনা। কাউকে বিশ্বাস করতে চাইবেনা। এর চেয়ে সেই ছেলেটা সারাজীবন সাথেই থাকুক। স্বপ্নের মতন।ভালবেসে। মনের অনেক গহিনে। তিতির জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। বৃষ্টির ছাঁট এসে পড়ছে তিতিরের চোখের পাপড়ির উপর!আচ্ছা......... এমনও তো হতে পারে, সত্যি সত্যি কল্পনার সেই ছেলেটাও এই শহরেই বাস করে? সেও এই মুহূর্তে বৃষ্টি দেখতে দেখতে তিতিরের কথাই ভাবছে?! মানুষ বড় অদ্ভুত প্রাণী! - রিদওয়ানা শাপলা [ বিঃদ্রঃ এই গল্পের লেখক রিদওয়ানা শাপলা গত ২১ সেপ্টেম্বর চিরদিনের জন্য না ফেরার দেশে চলে গিয়েছেন। আমরা তার রূহের মাগফিরাত কামনা করি। ] কপি


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১০৫ জন


এ জাতীয় গল্প

→ যদি কোনদিন ঝরে যায় অন্ধকার

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now