বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

জ্বর নিয়ে ভর্তি

"জীবনের গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়েন সরকার (০ পয়েন্ট)

X - মাস খানেক আগে আমার এক আত্মীয়কে এ্যাপোলো হাসপাতালে দেখতে গেলাম ...... জ্বর নিয়ে ভর্তি হয়েছে। - রুগীর মা বেশ গর্ব করে আমাকে বললেন ....... আমার মেয়ের জামাইটা খুব ভালো ...... আমার মেয়েকে খুব ভালোবাসে। দেখোনা ...... সামান্য #জ্বর হয়েছে .... তার এক কথা, হাসপাতালে ভর্তি হয়ে ফুল চেক আপ করে ফেলো। - খুব ভালো। তা ..... জামাই বাবু কোথায়?? উনাকে যে দেখছি না। - ওতো বিজনেসের কাজে গত ১৫দিন ধরে #দুবাইতে। এতো ব্যস্ততার মাঝেও প্রায় প্রতিদিন ফোন করে খোঁজ নেয় আমার মেয়ের। • আচ্ছা ..... সামান্য জ্বরে টাকা খরচ করে এ্যাপোলো হাসপাতালে ভর্তি করাকেই কি অনেক ভালবাসা বলে?? অনেক কঠিন প্রশ্ন। বাদ দেন ..... এর উত্তর খোঁজার দরকার নেই। এরচেয়ে আসেন এক গল্প বলি। .. .. - সরকারী হাসপাতালে এক বয়স্ক চাচা তার বউকে নিয়ে আসলেন। চাচী মাছ কাঁটতে যেয়ে #বটিতে হাত কেঁটে ফেলেছেন। - এসিসট্যাণ্ট #স্টিচ দেয়ার জন্য সবকিছু রেডি করে আমাকে ডাক দিলো। - যেয়ে দেখি, চাচা ... চাচীর হাত ধরে দাঁড়িয়ে আছেন। - এসিসট্যাণ্ট চাচাকে বললো .... আপনাকে না বললাম বাইরে যেতে। - চাচা আমার দিকে তাকিয়ে কাঁদো কাঁদো গলায় বললেন ..... বাবা, আমারে বের করে দিও না। আমি কিচ্ছু করবো না। শুধু তোমার চাচীর হাত ধরে দাঁড়ায় থাকবো। - আমি হেসে দিয়ে বললাম ..... ঠিক আছে, আপনি চুপচাপ চাচীর হাত ধরে দাঁড়িয়ে থাকেন। .. .. - ভালোবাসার জন্য টাকা খরচ করে এ্যাপোলো হাসপাতালে ভর্তি করা লাগে নারে পাগল। ভালোবাসার জন্য দু'টো হাত লাগে ...... #সিম্পলি দু'টো হাত ...... যে দু'টো হাত, হাজারো ঝড়-ঝঞ্ঝায় তোমার দু'টো হাত শক্ত করে ধরে রাখবে। - বিলিভ মি ...... শক্ত করে ধরতে পারা ঐ দু'টো হাতকেই সত্যিকারের ভালোবাসা বলে।। ------ শামীম রেজা


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৯৬ জন


এ জাতীয় গল্প

→ জ্বর নিয়ে ভর্তি

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now