বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
জ্বীনের প্রতিশোধ[]____
'
ঘটনাটা সত্যি এবং আমার নিজ
চোখে দেখা।
ঘটনাটা ঘটেছিল ২০১৪ সালে।
আমার বড় চাচা তখন একটা
ফ্যাক্টরিতে কাজ করতেন। উনার ২
ছেলে এবং ৩ মেয়ে। তো একদিন
বড়চাচা যতারিতি প্রতিদনের
মতো কাজ শেষে সন্ধ্যায় বাড়ি
ফিরলেন। উনি এবং উনার
পরিবারের সবাই রাতের খাবার
খেয়ে ঘুমিয়ে পড়লেন। মাঝরাতে
হঠাৎ উনার স্ত্রী (আমার চাচি)
অস্বাভাবিক আচরন করা শুরু করেন। এই
অবস্থা দেখে বড়চাচা চাচিকে
পানি পড়া খাওয়ালেন। এতে
তিনি একটু স্বাভাবিক হলেন।
তারপর হঠাৎ উনার বড় মেয়ে এবং
ছোট ছেলে অস্বাভাবিক আচড়ন
করা শুরু করে। বড়চাচা বুজতে বাকি
রাখলেন না এটা কোনো
স্বাভাবিক ব্যাপার না। তো
ওদেরকেও উনি পানি পড়া
খাওয়ালেন। কিন্তু কোনো লাভ
হলনা। আরও বেড়ে গেল
অস্বাভাবিক আচড়ন করা। তারা
নিজেকে নিজে কষ্ট দিতে
থাকে। একসময় সকাল হয়ে যায়।
তারপর গ্রামের এক হুজুরকে ডাকা
হয়। হুজুর এসেই বুজতে পারলেন এটা
কোনো ছোটখাটো ব্যাপার নয়।
একসাথে দুজনের সমস্যা। তো হুজুর
কিছু তাবিজ এবং পনিপড়া দিয়ে
যান। কিন্তু ওদের সমস্যাটা বেড়েই
চলছে। তারপর ঐদিন রাতেই শুনা
গেল ঐ হুজুরের অনেক জ্বর উঠেছে।
তারপরদিন বড়চাচা উনার
ছেলেমেয়েকে নিয়ে দুরের এক বড়
হুজুরের কাছে নিয়ে যান। অনেক
সাধনার পর জানা যায় বড়চাচার
ছেলেমেয়ে সাথে ৭ টা বাচ্চা
জ্বিন আছড় করেছে। হুজুর বললেন
বড়চাচা যে ফ্যাক্টরিতে কাজ
করতেন ঐ ফ্যাক্টরি যেখানে গড়ে
উঠেছে সেখানে আগে অনেক বড়
বড় গাছ এবং জঙ্গল ছিল। তো
ঐখানে এক জিন পরিবার বাস করত।
ফ্যাক্টরি বানানোর সময় ঐ জঙ্গল
পরিষ্কার করা হয়। তখন জঙ্গল
পরিষ্কারের সময় ঐ জ্বিন
পরিবারের বাবা মা মারা যায়।
তখন ঐ জ্বিনের বাচ্চারা বড়চাচার
সাথে চলে আসে উনার বাড়ি। তখন
তারা বড়চাচার ছেলেমেয়েদের
উপর আছর করে এবং কষ্ট দিতে
থাকে। তো ঐ হুজুর জিনদেরকে
বললেন কিসের বিনিময়ে তোমরা
চলে যাবে..?
তারা বলল একটা কালো খাসি
জবাই করে এতিম মিসকিনদের
বিলিয়ে দিতে এবং কয়েকজন হুজুর
এনে তাদের বাবা মার জন্য মিলাদ
পড়িয়ে দিতে। তো চাচা বাড়ি
চলে আসলেন এবং কালো খাসি
কিনে নিয়ে জবাই করে বিলিয়ে
দেন এবং হুজুর এনে মিলাদ পড়িয়ে
দেন। তারপর থেকে উনার
পরিবারের উপর আর কোনো সমস্যা
হয়নি।
ভাল লাগলে জানাবেন।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now