বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

যাত্রাপালা

"স্মৃতির পাতা" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান সাজেদুল ইসলাম (০ পয়েন্ট)

X যাত্রা পালা তখন শীতকাল । কারো কাছে শুনলাম যে নদীর ওপারে যাত্রাপালা এসেছে । আমি আর আমার পাড়ার চার বন্ধু চিন্তা করলাম যাত্রা গান শুনতে যেতে হয় তাহলে । যে কথা সেই কাজ রাত ১১টা বাজে সবাই জড়ো হলাম নদীর পাড়ে । আকাশে চাঁদ আছে কিন্তু ঘন কুয়াশার জন্য বেশি দুর দেখা যায় না ।কিন্তু যাবো কিভাব ? মাঝি নৌকা ঘাটে বেধে রেখে বাড়ি চলে গেছে । ব্রক্ষপূত্রের পানি তখন কিছুটা কমে এসেছে । সিদ্ধান্ত নিলাম আমরা নৌকা বেয়ে নিয়ে যাবো । যে কথা সেই কাজ পাঁচ জনে উঠে পরলাম ডিঙ্গিতে ।অনেক কষ্টে নদী পাড়ি দিলাম । নৌকাটাকে পাড়ে বেধে রেখে কাশবনের পায়ে হাটা পথ ধরে এগোতে লাগলাম । চারদিকে ঝিঝি পোকা আর শিয়ালের ডাক ছাড়া কোন সাড়াশব্দ নেই ।আশেপাশে দুই কিলোমিটারের মধ্যে কোন বাড়ি ঘর ছিলনা । আধা ঘন্টা হাটার পড় যে জায়গায় যাত্রা হওয়ার কথা সেই জায়গায় পৌছলাম । কিন্তু কি দুর্ভাগ্য সেখানে ভুত পর্যন্ত নেই ।ফিরে এলাম আবার নৌকার কাছে । এসে দেখি নৌকা পানিতে ভোরে গেছে । আমরা হাত দিয়ে পানি ছেচে ছিদ্রের ভেতর কাদা মাটি দিয়ে আটকিয়ে নৌকায় উঠলাম । এদিকে শীতে সবার হাড় কাপছে ,আবার ভয়ও পাচ্ছি ।যাই হোক নৌকা যখন মাঝ নদীতে এসে পড়েছে তখন দেখি নৌকায় আবার পানি উঠা শুরু করেছে । কি বিপদ! সবাই আরো বেশি ভয় পেয়ে গেলাম । তাড়াতাড়ি দাড় বাইতে শুরু করলাম । কিছু দুর যাওয়ার পর আমাদের নৌকা হঠাত্ আটকে গেলো । আমরা পাঁচ জনে ঝুপঝাপ করে পানিতে পড়ে গেলাম ।পড়ে গিয়ে দেখি সেই খানে হাটু পানি । ইতোমধ্যে নৌকা পানিতে একদম ভরে গেছে ।কি আর করা বাকি রাত টুকু পানিতে দাড়িয়ে কাটিয়ে দিলাম ।সেই কথা আজও মনে পড়লে হাসি পায় আবার কান্নাও আসে।।। __________সাজেদুল


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৩৬ জন


এ জাতীয় গল্প

→ যাত্রাপালা

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now