বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
জাস্ট ফ্রেন্ড
"ইসলামিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান শাহিদা (০ পয়েন্ট)
X
জাস্ট ফ্রেন্ড --
বাকীটা ---
"নারীদের সাথে পুরুষের অবাধ মেলামেশা যেনো আগুনের সাথে কাঠকে মেশানোর মতো।"
- ইমাম ইবনু তাইমিয়্যাহ (রহিমাহুল্লা-হ)
স্কুল,কলেজ,বিশ্ববিদ্যালয় সব জায়গায় আজ জাস্ট ফ্রেন্ড এর সয়লাব।
আজ যারা আমরা জাস্ট ফ্রেন্ড নামক নোংরামিতে লিপ্ত তাদের ভাবা উচিত আমরা আগুন নিয়ে খেলা করছি না তো??
আগুন যেমন আস্তে আস্তে সব ভস্মীভূত করে দেয়, তেমনি এই ফ্রি মিক্সিং ও আস্তে আস্তে আপনার আমল, আখলাক নষ্ট করে দেয়।
জাস্ট ফ্রেন্ড বলে আপনি তার শরীরে হাত দিচ্ছেন, তাকে নিয়ে ঘুরতে যাচ্ছেন তার দিকে তাকিয়ে থাকেন আবার আপনিই বলছেন এতে কোন সমস্যা নাই!!
রাসূল (সা) বলেছেন -"নিশ্চয়ই তোমাদের কারো মাথায় লোহার পেরেক ঠুকে দেওয়া ঐ মহিলাকে স্পর্শ করা থেকে অনেক ভাল যে তার জন্য হালাল নয়"।(ত্বাবারানী;সহীহুল জামে-হাদিস নং-৪৯২১)
কত গুরুত্বপূর্ণ কথা মাথায় পেরেক মারা কত কষ্টের বিষয় যেখানে পায়ে একটা কাটা বিধলেই আমরা কুপকাত হয়ে যাই।
কিন্তু কুরআন বলছে- "নরনারীরা তোমরা তোমাদের দৃষ্টিকে অবনমিত রাখ এবং লজ্জাস্হানকে হেফাজত কর "।(সূরা নূর আয়াত ৩০,৩১)।
আপনি এর উল্টোটা করছেন!
একটি হাদিস বলি তাহলে বিষয়টা বোধগম্য হবে-
রাসূল (সা) বলেছেন - "চোখের যিনা হলো তাকিয়ে থাকা, কানের যিনা হলো অশ্লীল কিছু শোনা, হাতের যিনা হারাম কিছু স্পর্শ করা, পায়ের যিনা হারাম কাজ বাস্তবায়ন করতে যাওয়া।"
তাহলে একবার চিন্তা করে দেখুন, আপনি কতগুলো গুনাহর অংশীদার হচ্ছেন শুধুমাত্র জাস্ট ফ্রেন্ড এর কারনে। আর যিনাকারীর শাস্তি জাহান্নাম।
হে যুবক একবার ভাবো, এই জাস্টফ্রেন্ড ই তোমাকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট আর জাহান্নামের শাস্তি সম্পর্কে তুমি জানো- এর আগুনের তীব্রতা দুনিয়ার আগুনের চেয়েও ৭০ গুণ বেশি!!
তারপরও কি তুমি তোমার জাস্ট ফ্রেন্ড নিয়ে মেতে থাকবে?!
আল্লাহ বলেছেন - "কেউ যদি আমার জন্য কোন হারাম কাজ ছেড়ে দেয় আমি তাকে এমন কিছু দেব যা তার কল্পনার ও বাইরে"..
তাই আসুন রবের ডাকে সাড়া দিয়ে নিজের জীবনকে আলোকিত করি এবং জাস্ট ফ্রেন্ড নামক নোংরামি থেকে বেঁচে চলি।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now