বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
পূর্ববর্তী অংশের পর)
এরপর দিন।
সায়েলের সাথে দেখা করতে এলো মেরিনা। গতকাল সারারাত নিজেকে বুঝিয়েছে তাদের দুজনের ভিন্ন দুটি পথ। যেটা কখনো এক হবার নয়। কিন্তু শত বুঝিয়েও ধরে রাখতে পারেনি নিজেকে।
: সায়েল!!
: হুম বলুন মেরিনা!
কিন্তু কী বলবে মেরিনা । কোন কথাই খুঁজে পাচ্ছে না সে। অঝরে কেঁদে যাচ্ছে শুধু।
কান্নার আওয়াজ শুনে তার দিকে তাকাল সায়েল। অশ্রু ভেজা চোখে ভীষণ নিষ্পাপ লাগছে মেরিনা কে। আবার চোখ সরিয়ে নিল সে।
: মেরিনা প্লীজ কাঁদবেন না। কি হয়েছে আমাকে বলুন।
: আমি তোমাদের মত হতে চাই সায়েল!
: আপনি মুসলিম হতে চান?
: হ্যাঁ চাই। কিন্তু আমি কি মুসলিম হতে পারব? আমি তো অনেক পাপ করেছি সায়েল।
: হ্যাঁ অবশ্যই পারবেন। এবং মুসলিম হওয়ার সাথে সাথে আল্লাহ আপনার সমস্ত গুনাহ কে ক্ষমা করে দিবেন।
একদম সদ্য জন্ম নেয়া শিশুর মত।
আপনি কালিমাটা পড়ে নিন।
সায়েলের কথা শুনে ভেতরের ভারী বোঝাটা যেন ধীরে ধীরে নেমে গেল।
: তার আগে আমার একটা কথা!
: হ্যাঁ বলুন।
: মুসলিম হওয়ার পর আমার বাবা মা যদি আমাকে মেনে না নেয়, তখন আমি কী করবো?
: মুসলিম কাউকে বিয়ে করে তার ঘরনী হবেন!!
সকৌতুকে বলল সায়েল।
লজ্জায় লাল হল মেরিনার গাল দুটো।
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
সায়েলের সামনে বউ সেজে বসে আছে মেরিনা।
লাল শাড়িতে চমৎকার লাগছে তাকে। সায়েল মন ভরে দেখছে শুধু ।
: আমি কি তোমার সাথে হাত মেলাতে পারি?
: নো নেভার ।
: আমি কি তোমার কাছাকাছি একটু বসতে পারি?
: না, না , কক্ষনো না!
: আমি কি তোমাকে একটু জ…
: সায়েল , ঢং করো না তো! আজ আমাকে বলতে হবে কেন?
: হ্যাঁ তাই তো ! আজ তোমাকে বলতে হবে কেন ? নাউ ইউ আর ফর মি অলওয়েজ।
: আর ইউ?
: আ’ম ফর ইউ অলটাইম।
: অলটাইম!?
: ইয়া, অফকোর্স!
তারপর হাসলো দুজনে।
এ যেন জান্নাতী শুভ্র হাসি…
(সমাপ্ত)
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now