বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
শায়ন যে বেঞ্চটাতে বসে সেখান থেকে আকাশ দেখা যাই।মাঝেমধ্যেই সে আকাশের দিকে তাকিয়ে থাকে।
সেদিন ইংরেজি ম্যাডাম বলে,কি শায়ন... তুমি তো দেখছি কবিটবি হয়ে যাবে।কী দেখছ আকাশের দিকে তাকিয়ে?
শায়ন বলে, স্যরি ম্যাডাম।আর আকাশ দেখবোনা।
ম্যাডাম ফিক করে হেসে দেন,আরে আকাশ দেখবে না মানে।অবশ্যই আকাশ দেখবে।কিন্তু আমার ক্লাস নেওয়ার সময় আকাশের দিকে না তাকালেই হলো।
শায়ন বলে,আপনার ক্লাসের সময়ই ওরা আমাকে ডাকে।
ওরা ডাকে মানে।ওরা কারা? ম্যাডাম বলেন।
শায়নের কথা শুনে পুরো ক্লাসের ছেলে মেয়ে ওর দিকে তাকায়।
ক্লাসের সবচেয়ে দুস্টু যে মেয়েটি তার নাম সামান্তা।
সে শায়নের কাছে গিয়ে কপালে হাত রাখে।
ম্যাডামের দিকে তাকিয়ে বলে,না ম্যাডাম শরীরে কোনো জর নেই।
শরীরে জর নেই মানে? তোমাকে জর মাপতে বলেছে কে? যাও সিটে গিয়ে বসো।
ম্যাডাম রেগে গিয়ে বলেন।
সামান্তা খুব বীনয়ের সাথে বলে।শরীরে বেশি জর হলে মানুষ এমন আবোলতাবোল বকে।
ওর কথায় সারা ক্লাস হেসে ওঠে।
সামান্তা একটা সীমা থাকা উচিত।ম্যাডাম সামান্তার দিকে তাকিয়ে বলেন।সামান্তাও ম্যাডামের দিকে তাকায়।
আমিও একদিন আবোলতাবোল বকেছিলাম, সামান্তা বলে।সামান্তা পাশের ডেস্কে বসে ইথার।বলে,ম্যাডাম ও কী আবোলতাবোল বকেছিল,সেটা আমরা একটু শুনি।
না শুনতে হবে না।
প্লিজ ম্যাডাম।ইথার বলে।
সামান্তা ম্যাডামের অনুমতি না পেলেও সুর করে গেয়ে উঠে। 'যেও না সাথী।তুমি চলে গেলএ..।
পুরো ক্লাসের সবাই হো হো করে হেসে উঠে।
কিন্তু ম্যাডামের মুখে একটুও হাসি নেই।তিনি রাগে কটমট করছেন।
ক্লাস সেভেনের পাশ দিয়ে যাচ্ছিলেন পিনাক দত্ত স্যার। তিনি গান শুনে থমকে দাড়ালেন।ম্যাডামের দিকে তাকিয়ে বললেন,ম্যাডাম এই মাত্র গান গাইলো কে?গলাটা তো বেশ।
সামান্তা বেঞ্চ থেকে উঠে দাঁড়ায়।স্যার আমি গেয়েছি।আবার গাইব?
কথা শুনে পিনাক স্যার ম্যাডামের দিকে তাকালেন। মুখটা মিস্টি কুমড়ার মতো করে আছেন তিনি।
স্যার বললেন,না থাক। তবে আমাদের সামনে কালচারাল প্রোগ্রাম আছে আমি তোমাকে ডাকবো।
এত সব ঘটনার পর ও শায়ন মাঝেমধ্যে আকাশের দিকে তাকাচ্ছিল।সব দোষ যেন শায়নের।যে দিকে তাকিয়ে ম্যাডাম বলেন,এই তুমি আবার আকাশের দিকে তাকিয়ে কী দেখছো?
শায়ন গভির ভাবে বলে,ম্যাডাম ওরা আবার আসছে।
ম্যাডাম বলে,ওরা কারা?
সম্ভবত ভিন্ন গ্রহের মানুষ।
ম্যাডাম রাগ করে বলেন,তোমার মাথা আমার মুন্ডু।কাল তুমি আর ওই জানালার পাশে বসতে পারবেনা।ওখানে সামান্তা বসবে।
কথা শুনে সামান্তা আনন্দে লাফিয়ে উঠে।
ওয়াও জানালার কাছের সিটটা দারুন!
ইংরেজি ম্যাডাম চলে যাওয়ার পরই ক্লাস ছুটি হয়ে যায়।
পরের দিন শায়নের বেঞ্চে বসেছে সামান্তা আর শামান্তার সিটে শায়ন।শায়নের পাশ দিয়ে যাওয়ার সময় ইথার বলে ভালো আছো সামান্তা?
কথা শুনে অন্যরা হেসে উঠে।
ইথারের দেখাদেখি সামান্তা দিকে তাকিয়ে রুচিতা বলে,শায়ন ভালো আছো?
ইতিমধ্যে ম্যাডামের প্রবেশ।গতকাল তার নাম বলা হয়নি। আসমা জাকারিয়া।আজ তার মেজাজ বেশ ফুরফুরে।বলেন,সবাই ভালো আছো তোমরা?
অনেক গুলো কন্ঠ একসাথে শুনা যাই, জী ম্যাডাম।
ম্যাডামের চোখ পড়েযায় সামান্তার দিকে।তিনি লক্ষ্য করেন,সামান্তা আকাশের দিকে তাকিয়ে কী যেন দেখছে।
ম্যাডামের মেজাজ চড়ে যায় তিনি বলেন,সামান্তা আকাশের দিকে তাকিয়ে আছ কেন?
ওরা এসেছে।
ওরা কারা?
ভিন গ্রহের মানুষ।
ইথার বলে ম্যাডাম ওর কপালে হাত দিয়ে দেখবো জর এসেছে কিনা?
স্টপ।
স্টপ শব্দটা এমনভাবে উচ্চারণ করেন যে ইথার ভয়ে পেয়ে যায়।সে বসে পড়ে।
সামান্তার দিকে তাকিয়ে ম্যাডাম বলেন,তুমি কিন্তু দুস্টুমির সীমা ছাড়িয়ে যাচ্ছ।আমি তোমার বাসায় কমপ্লেন করব।
সামান্তা দুঃখী কন্ঠে বকে,আমি তো আজ কিছুই করেনি।
করনি,তাহলে আকাশের দিকে তাকিয়ে আছ কেন?
আমি আর কাল থেকে জানালায় বসবো না ম্যাডাম।
ম্যাডাম বলেন, কে বসতে চায় ওই বেঞ্চে?
মুকিত হাত তোলে ম্যাডাম আমি বসবো।এগুলো হচ্ছে মানসিক সমস্যা। একজন থেকে আরেকজন সংক্রমিত হতে পারে।
ম্যাডাম বলেন,তাহলে তুমিও কী সংক্রমিত হবে? ভিন গ্রহের মানুষ দেখবে?
(চলবে)
লিখেছেন:-দন্ত্যাস রওশন
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now