বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

জালটার নাম মায়া

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Sayemus Suhan (০ পয়েন্ট)

X আমি প্রীতম ।বাবা ,মায়ের একমাত্র আদরের সন্তান । যা চাই ৭০ শতাংশ আমি পেয়ে থাকি ।কেন জানি মাঝে মাঝে ভীষণ রকমের একাকীত্ব পেয়ে বসে আমাকে । এই মূহুর্তে আমার মন ভীষণ রকমের খারাপ .। আমার দম বন্ধ লাগছে ... একটুখানি মুক্তি দরকার আমার । এই একাকীত্ব অবস্থা থেকে মুক্তি দরকার । খুব খুব জরুরি দরকার !! আমি আটকে আছি । খুব করে চাইছি ছুটে যেতে । সামনের দিকে , কিংবা পেছনের দিকে , পারছি না ..। ইতস্তত হয়ে ঐ জায়গাতেই আটকে আছি । মাঝে মাঝে রাতের আকাশে কোন এক রাজকন্যাকে খুঁজি । আমি জানি আমার সামনে একটা "সম্ভব না" লেখা রাস্তা .। চোখ বন্ধ করে আমি ভাবি ... আমার চোখে একটা স্বপ্ন আর এক সমুদ্র জল !! আমি এই মূহুর্তে চাইছি রাজকন্যা আমাকে উদ্ধার করে নিয়ে যাক । তার হাতটা ধরে খুব জোরে উঠিয়ে নিক । মুক্ত করে নিয়ে যাক আমাকে .। রাজকন্যা আসে না, আসবেও না ... আচ্ছা, হাত ধরে টেনে না তুলুক, হাতটা একবার ছুঁয়ে দিক ?? ... একটাবার ছুঁয়ে দিয়ে চলে যাক ... কোন কষ্ট থাকবে না তাতেও !! পৃথিবীর সবচেয়ে বড় অসহায় মূহুর্ত সেটাই যখন একটা মানুষ বুঝতে পারে না, তার সামনে আগানো উচিত না পেছনে যাওয়া উচিত ... মাঝখানে দাঁড়িয়ে সে শুধুই পুড়তে থাকে । অনিশ্চয়তার আগুনে পুড়তে থাকে !! এই মূহুর্তে আমি পুড়ছি অনিশ্চয়তার আগুনে । এইটুকু শুনার পর আমার বিবেক আমাকে প্রশ্ন করলোঃ "আচ্ছা, প্রীতম তুমি কোথায় আটকে আছো ??" আমি একটা ভয়াবহ জালে আটকে আছি । এই জাল ছিড়ে বের হবার কোন উপায় নেই । জাল বেয়ে সামনে যাবারও উপায় নেই, পিছনে যাবারও উপায় নেই ... এই জালের মাঝে বসে বসে শুধু দু চোখ ভরে স্বপ্ন দেখা যায় ... তার পরের মূহুর্তে এক সমুদ্র লোনা অশ্রু জল এসে সেই স্বপ্ন ভাসিয়ে নিয়ে যায় ... এভাবেই চলতে থাকে ... নিজের সাথে যুদ্ধ !! "আচ্ছা জালটার নাম কী ? "জালটার নাম "মায়া" ... তীব্র রকমের "মায়া ! সেই মায়া আমার মনকে দগ্ধ করে চলে ।ভেতর থেকে ভীষণ কান্না আমারে চেপে ধরে ।আমি বারান্দাই বসে চাঁদ দেখি আর তাহার কথাই ভেবে চলি । আসলেই জগতের সব কিছু ২ +২ এ =৪ হয় না । তারপর ও মাঠের সবুজ ক্যানভাস এ তার ছবি ফুটে উঠুক সে ভালো থাকুক । আমি ও হয়তো কোন একদিন সেই রাজকন্যার দেখা পাবো । সেই দিন পর্যন্ত না হয় অপেক্ষায় থাকলাম । লিখা -- প্রীতম পালিত ।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮৬ জন


এ জাতীয় গল্প

→ জালটার নাম মায়া

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now