বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

যাদুকর এর কুরআন শোনা

"ইসলামিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Md Raz Khan (০ পয়েন্ট)

X যাদুকর এর কুরআন শোনা জামাদ নামে ইয়ামানের একজন কুখ্যাত যাদুকর মক্কায় এলো। সে কুরাইশদের আশ্বাস দিল মুহাম্মাদ (সা)-এর উপর দুষ্ট দেবতার যে আছর তা সে ছাড়িয়ে দেবে। কুরাইশরা খুব খুশী হলো। জামাদ মহানবী (সা)-এর কাছে গিয়ে হাযির হলো এবং বললো যে, সে তাঁকে ভালো করে দেবে। মহানবী (সা) তাকে বললেন, তাহলে আগে আমার কিছু কথা শুনুন। তারপর মহানবী (সা) কুরআন থেকে কয়েকটি আয়াত পাঠ করলেন। জামাদ আয়াতগুলো শুনে চমৎকৃত হলো এবং আয়াতগুলো পুনরায় পাঠ করার জন্যে অনুরোধ করলো। মহানবী (সা) আয়াতগুলো দ্বিতীয়বার যখন পাঠ সমাপ্ত করলেন, তখন জামাদ চিৎকার করে বলে উঠলো, "আমি বহু ভবিষ্যদ্বক্তা, যাদুকর ও কবির কথা শুনেছি, কিন্তু আল্লাহ সাক্ষী, এই কথাগুলোর কোন তুলনা নেই। অতলগভীর এই কথাগুলো।" তারপর সে বলল, "হে মুহাম্মাদ, আপনার হাত এগিয়ে দিন। আমি আপনার আনুগত্যের শপথ করছি।"


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৭৮ জন


এ জাতীয় গল্প

→ যাদুকর এর কুরআন শোনা

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now