বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
হঠাৎ শাড়ি পরলেন যে! কোন বিশেষ দিন আজ?
-ওহ! আপনি!
- আমার ফোন নং সেভ করেননি?
-অচেনা কারো সাথে কথা বলতে ইচ্ছে করে না! আর আপনার নামও তো জানা নেই!
-একটা কিছু লিখে কি সেভ করা যায় না?
-না! কারণ কথা হবার পর আপনি ফোন বন্ধ করে ফেলবেন বা সিম বদলে ফেলবেন!
-কল দিয়েছিলেন? আগে বলবেন না? তাহলে আর ফোন অফ করবো না।
-দরকার নাই!
-নাই?
-না! এখন বলুন, কোথায় শাড়ি পরা দেখলেন?
-কেউ বিকেলের আলো ম্লান করে দেবে বলে কেউ শাড়ি পরে ছাদে হাঁটছিলো! মনে হচ্ছিলো সূর্য শেষ প্রহরের আলোটুকু তাঁর মুখে মেখে দেবার জন্যই আজ উঠেছিলো!
-আপনি কে বলুন তো!? বাসার আশেপাশে থাকেন এটা বুঝতে পারছি! কে আপনি? কেন ফোন করেন? কী চান আপনি!?
-এতো প্রশ্ন একবারে করলে তো বিপদ! কী চাই এটা বলতে পারি।
- বলতে হবে না! পরিচয় দেবেন পুরো! নইলে না।
-কী না?
-আমাকে আর কল দেবেন না তাহলে।
-এতে আপনার ভালো লাগবে?
-আপনার কী ধারণা! জানা নেই, চেনা নেই, কে না কে আপনি? আপনার ফোন না এলে আমার মন খারাপ হবে!?
-হবে!
-মাথা খারাপ আপনার!
-তা একটু আছে অবশ্য!
-একটু না! পুরোটাই!
-আপনার তো অনেক বুদ্ধি! আজ বিকেলে শাড়ি পরা কাউকে দেখবার পর মাথা পুরো খারাপ হবারই কথা! এ দোষ কি আমার? আচ্ছা, আপনি টিপ পরেন না?
- পরি!
-আজ পরেননি যে?
-আপনি কি বাইনোকুলার নিয়ে বসে বসে শুধু মেয়েদেরই দেখেন নাকি! আর কোন কাজ নেই?
-কাজও আছে! দেখিও! তবে মেয়েদের না! একটা মেয়েকে!
-কেন? পরিচয় দিচ্ছেন না! অকারণ এসবের মানে কী!
-কোন মেয়ে তো আর বিশাল আকাশ বাদ দিয়ে অচেনা কাউকে খুঁজতে ছাদে ওঠে না! কী করবো আমি? বাধ্য হয়ে তাই একজনকেই দেখতে হয়! হাতের চুড়িগুলো ভীষণ সুন্দর ছিলো!
-চুড়িও দেখে ফেলেছেন? বাহ! আর কে বলেছে আমি কাউকে খুঁজি? অদ্ভুত সব কথা!
-হঠাৎ আসা বাতাসকে ধন্যবাদ দিতেই হয়! সে এসে আপনার চুল এলোমেলো করলো বলেই না চুড়ি পরা হাত সেগুলো সামলাতে ব্যস্ত হচ্ছিলো!
-কী চান আপনি!?
-কিছু না!
-আর কোনদিন কল করবেন না!
- যেদিন দেখবো মেয়েটির চোখ মেঘ ছুঁয়েছে সেদিনের পর আর জ্বালাবো না!
- এই যে মিস্টার এ বি সি যাই হোন না কেন এসব ছাড়ুন! নো মোর!
-ওকে! ছাড়লাম!
-হ্যালো!
-...
-হ্যালো!
-...
-হ্যালো! আমি কিছৃ শুনতে পাচ্ছি না! লাইন কি কেটে গেলো?
- না! কারো উদ্বেগ দেখতে ভালো লাগছিলো!
-আপনি একটা যাচ্ছেতাই!
-এই অধম যাচ্ছেতাই এর পরিচয় জানার জন্য কেউ অস্থির এটা ভাবতে বেশ ভালো লাগছে কিন্তু!
-ছাই অস্থির!
-না?
-না!
-ফোন রেখে দিলে অস্থির হবে কেউ?
-খবরদার! আজ বলতেই হবে কে আপনি!
-আজ না! অন্য কোন সন্ধ্যায়! যেদিন কেউ আমাকে সত্যিকারের খুঁজবে! সেদিন!
-আমি সত্যিকারেই খুঁজি! ছাদে যাবার ইচ্ছেরা খুব জ্বালায়! মনে হয়...
- কী মনে হয়?
-কিচ্ছু না!
-হুম! কিচ্ছু না তাহলে?
-মনে হয় কে এই মানুষ? কেন সে আমায় দেখে? এতো অপেক্ষা কেন করে? হয়েছে এবার?
-না হয়নি!
-আর কী!
-কেউ একবার যদি তাঁর বাড়ির সামনের রাস্তায় এসে দাঁড়াতো!
-দাঁড়ালে? বাইনোকুলার দিয়ে দেখতেন আমার কপালে টিপ আছে কি না? এর বেশি আর কীইবা পারেন আপনি!
-নাহ! এতোটাও এখন পারবো না! একটু ঝামেলা আছে! পরে কথা হবে! ফোন রাখছি এখন! ভালো থাকবেন খুব!
-মানে কী!?
-মানে কিছু না! হলুদ দোতলা বাড়ির মেয়েটি রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করছে! ফোন ছেড়ে আমার তার হাত ধরতে হবে! সময় নেই আপনার সাথে কথা বলবার!
-আপনি! আপনি একটা যাচ্ছেতাই!
-যাচ্ছেতাই কী?
-যাচ্ছেতাই রকমের বাজে আর পচা! কেউ এখন এই পচাটার জন্য হলুদ বাড়ির সামনে দাঁড়াবে ভাবতেও রাগ হচ্ছে!
-রাগ ভালো তো! যাচ্ছেতাই এক্ষুনি আসছে! মেয়েটি যেন টিপ না পরেই আসে! ওখানে আজ যাচ্ছেতাই কেউ আলতো করে ছোঁবে!
-ছোঁবে!?
-হু! ঠোঁট দিয়ে না! আঙুল দিয়ে ছোঁবে!
-আমি কী জানতে চেয়েছি কিভাবে ছোঁবে? আশ্চর্য! আসলেই আপনি একটা যাচ্ছেতাই...
লেখকঃ- অলিভার কুইন(শুভ)।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now