বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
এই মেয়ে শোনো?
- জী বলেন!
- আই লাভ ইউ!
- হোয়াট!
আপনি কি পাগল?
- জী না,আমার পা গোল না,দীঘল।
- ফাজলামি করছেন?
গুন্ডা একটা।
- ঐ হ্যালো গুন্ডা বলবেনা আমাকে।
- গুন্ডা না তো কি?
গুন্ডা না হলে চেনা নেই জানা নেই
এভাবে কেউ
প্রোপোজ করে নাকি? (রেগে)
- নিশ্চয় তুমি কোনো ভীতু ছেলেকে
ভালবাসবে
না?
- আপনার মতো গুন্ডাকেও ভালবাসবনা।
- এই মেয়ে আমি গুন্ডা কে তোমাকে
বলেছে?
- গুন্ডা নাতো কি?
ইয়া বড় বড় দাড়ি গোফ।
- ও তাহলে বড় বড় গোফ দাড়ি এটাই
প্রোবলেম?
- না আরো প্রোবলেম আছে।
- কি?
- কোনো মেয়েকে এভাবে ডাইরেক্ট
প্রোপোজ
করা ঠিক না।
- ও তাহলে ৩ মাস তোমার পেছন পেছন
ঘুড়ে,
তোমাকে হয়রানি করে প্রোপোজ করাটা
বুঝি
ভাল ছিল?
- ঠিক তা না।
তবে এভাবে প্রোপোজ করা ঠিক না।
- দেখ মেয়ে অত্তসব বুঝিনা,তোমাকে
ভালবাসি
ব্যাস।
- এহ্,মামার বাড়ির আবদার?
গুন্ডা ছেলে একটা,,
- ঐ গুন্ডা বলবেনা!
তাহলে এবার কিন্তু সত্যি সত্যি তোমাকে
গুন্ডাদের মতো তুলে নিয়ে যাবো।
- ঐটাই তো পারবে।
ভাল কিছু তো পারবেনা।
- দেখ মেয়ে মেজাজ খারাপ করাইও না।
তোমাকে ভালবাসি ব্যাস।
- হবে না।পাল্টাতে হবে।
- কি?
- আচরণ ও চরিত্র।
- ওহ,এই মেয়েটাকে নিয়েও পারিনা।
আচ্ছা কি করতে হবে বলো?
- গোফ কেটে দাড়ি সুন্দর করে রাখতে হবে।
- ঠিক আছে টাকা দাও
- টাকা কি করবে?
- ব্লেড কিনতে হবে।তবেই তো সেভ করতে
পারবো।
- এই ছেলে তোমার কাছে ব্লেড কিনার
টাকাটাও
থাকেনা?
- না।আমার কাছে শুধু সিগারেট কিনার
টাকা থাকে।
- কি তুমি সিগারেট খাও?
- হুম।
- শোন সিগারেট খাওয়া একদম বাদ দিতে
হবে।
- না এটা পারবনা।
- তা পারবে কেন?
গুন্ডারা এটা কখনো পারবেনা।
- ঐ আবার গুন্ডা বললে?
সত্যিই তুলে নিয়ে যাবো।
- গুন্ডাদের কাজই তো এটা।
- ওহ হো আচ্ছা মেয়ে তুমি কি বুঝবেনা?
বলনা ভালবাসি....!
- তবে বলো,আমার শর্তে রাজি?
- আচ্ছা ঠিক আছে ঠিক আছে।
সিগারেট খাবোনা,সেভ করবো,তোমার সব
কথা
মেনে চলবো।এবার খুশি?
- হুম।
- তাহলে এবার বলনা ভালবাসি *
[মেয়েটিও ইতিমধ্যে ছেলেটিকে ভালবেসে
ফেলেছে,কিন্তু মজা নেওয়ার জন্যে
ভালবাসি
কথাটি বলছেনা।]
*
- এই মেয়ে চুপ কেন? প্লি......জ!
ব........লো?
ভাল....বাসি...
প্লিজ.....!!!
প্লিজ.....!!!
(ছোট বাচ্চার স্বরে)
- হিহিহি,বলবো না।
- না বললে কি হবে,
আমি জানি তুমি আমাকে ভালবেসে
ফেলেছ।
- কি?
এই ছেলে কে তোমাকে বলল যে,আমি
তোমাকে
ভালবেসে ফেলেছি?
- কেন ঐ যে যখন আপনি থেকে তুমি করে
বলা শুরু
করলে।
তখন থেকেই তুমি আমাকে ভালবাসতে শুরু
করেছ।
- কি?
শয়তান গুন্ডা ছেলে একটা।
- ঐ আবার গুন্ডা বললে?
তুলে নিয়ে যাব কিন্তু...!
- যাওনা নিষেধ করলো কে....!!!
.
এভাবে শুরু হলো ভালবাসার একটি প্রেম
কাহিনি.
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now