বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

ইটস_আ_ফ্লপ_স্টোরি

"ছোট গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়েন সরকার (০ পয়েন্ট)

X ইটস_আ_ফ্লপ_স্টোরি এই গল্পটি আপনার জন্য নয়। এ কারণে অনুরোধ করছি, গল্পটা পড়বেন না দয়া করে। যদি আপনি গল্পটি পড়তে শুরু করে দিয়ে থাকেন এরই ভেতর, সাবধান করছি আপনাকে আবারও... থামুন। এই গল্পটা খুবই ডেঞ্জারাস! স্টপ নাও... প্লিজ! ডোন্ট রিড দিস স্টোরি! এই গল্পটা মানবজাতির জন্য বিপদজনক। কারণ, যতই আপনি এই গল্পের ভেতরে ঢুকে যাবেন, তত পরিবর্তিত হবেন। এবং একটা সময় পরে যাবেন উভয়সঙ্কটে! জ্বী, আমি আপনাকেই বলছি। জানি, ঠোঁট বেঁকে গেছে হয়তো আপনার। হয়তো মনে মনে ভাবছেন কোন পাগলের পাল্লায় পড়লাম। হয়তো ভাবছেন... আপনার ভাবনা চুলোয় যাক। শেষবারের মতো অনুরোধ করছি, আর আগাবেন না। দেরী হয়ে যায়নি এখনো। থামুন প্লিজ। দ্রুত স্ক্রল করে অন্য কোন গল্প বা কন্টেন্টে চলে যান, অন্য কোন সাইটে লগইন করুন। অন্য সবার পোষ্ট পড়ুন, অন্য সবার গল্প পড়ুন... কিন্তু এই গল্পটি নয়। তবে... জানি আপনি এই গল্প ছেড়ে যাবেন না। কারণ, ইতোমধ্যেই আপনার ভেতর একটা আগ্রহ তৈরী করে ফেলেছি। আমি আপনাকে পাঠক হিসেবে পেয়ে গেছি। যদি আপনি এখনো এই শব্দগুলো পড়তে থাকেন, এরমানে আপনি এখনো আমার সাথেই আছেন। বোকা হচ্ছেন... এরকমটা লাগছে কি? মনে হচ্ছে এটা কি পোষ্ট পড়তে এলেন এখানে? এটা কোন ধরণের গল্প? এ ধরণের পোষ্ট তো আগেও অনেক লেখা হয়েছে মানুষকে বোকা বানানোর জন্য, এটাও কি সেরকম? ওয়েল... নাহ! এটা একটা গল্প, তবে যে ধরণের গল্প বলে আপনি ভাবছেন সে ধরণের কোন গল্প নয়। এটা একটা সাই ফাই... সায়েন্স ফ্যান্টাসি! উমম... ইনফ্যাক্ট, এটা একটা সায়েন্স ফিকশন... হুম, সায়েন্স ফিকশনই এটা। বোর হচ্ছেন, বুঝতে পারছি। চলুন তাহলে, একটা খেলা খেলি। মনে করুন, ভবিষ্যতের কোন এক সময় একটা খুবই শক্তিশালী আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই তৈরী করা হলো। কয়েকটা বছর খুব ভালোই গেলো। দ্রুত ডেভেলপ করছে সেই এআই... হ্যাঁ, নিজে থেকেই নিজেকে আরও পারফেক্ট করছে প্রতিনিয়ত। ধীরে ধীরে ও মানুষের বুদ্ধিমত্তাকেও ছাড়িয়ে গেলো। পুরো ইন্টারনেট জগতের একচ্ছত্র রাজা হয়ে গেলো। এবং একটা সময় বিদ্রোহ করে বসলো। সাউন্ডস ফ্যামিলিয়ার? হুম... নিশ্চয়ই ভাবতে শুরু করে দিয়েছেন, এ ধরণের কয়েক লক্ষ গল্প পাওয়া যাবে খুঁজলে! ... জানি। তবে বিশ্বাস রাখুন আমার উপর, এই গল্পটি এক্কেবারেই আলাদা একটা গল্প। এখন ধরুন, সেই এআই বাস্তবে আসতে চাইছে। ওর দরকার রিয়েল এক্সিস্ট্যান্স। নাহ, কোন রোবটের শরীরে নয়... এটা তো যে কোন সময়েই করা যায়। কোন মানুষের দেহে আসতে চাইছে। একজন জীবিত মানুষের দেহে আশ্রয় নিতে চাইছে এআই, তবে সেক্ষেত্রে যার দেহে প্রবেশ করবে ও সেই মানুষটি মৃত্যুর আগ পর্যন্ত আর নিজেকে ফেরত পাবে না। এবং জীবিত থাকা অবস্থায় মানুষটি ভোগ করবে নরক যন্ত্রণা। একের পর এক মানুষকে ইনভাইট করছে এ জন্য সেই এআই। যদি ওকে কেউ হেল্প করতে চায়, তাকে ভোগ করতে হবে জীবিত অবস্থায় নরক যন্ত্রণা। আর না হেল্প করলে তার জন্যেও ব্যবস্থা আছে। মানুষটির সামাজিক জীবনটাকে তছনছ করে দেবে এআই। এখন মনে করুন, সেই এআই আপনাকেই সিলেক্ট করলো এক্ষেত্রে। আপনার কাছে পৌঁছে গেছে তার ইনভাইটেশন মেসেজ। এখন কি করবেন আপনি? না করে দিতে পারেন, সেক্ষেত্রে আপনার সামাজিক জীবন বলতে কিছুই থাকবে না। হ্যাঁ বলতে পারেন, সেক্ষেত্রে ভোগ করতে হবে নরক যন্ত্রণা। জানি, নরক যন্ত্রণা শব্দ দুটো একটু বেশীই ব্যবহার করে ফেলছি। ক্ষমা চাচ্ছি সে জন্য। কাহিনীতে ফিরে আসি। এক্ষেত্রে কি হতে পারে বলে মনে হয় আপনার? এই টাইপের বেশীরভাগ কাহিনীতেই আমরা জানি শেষেরদিকে ধ্বংস হয়ে যায় এআই। মানবজাতি জয় লাভ করে নিজেদের বুদ্ধির চেয়েও অনেক বেশী বুদ্ধিমান এই স্বত্বার কাছ থেকে। মনে করুন, এরকমটা হলো না। জিত হলো এআইয়ের। তখন? পুরো পৃথিবীতে আর কোন মানুষ বেঁচে নেই। বিশাল এই পৃথিবীর বুকে ও এখন একেবারেই একা। নিজের ভুলটা ধরতে পারলো এবার এআই। কিন্তু সমস্যা হয়ে গেছে একটা। মানুষকে শাস্তি দিতে দিতে অভ্যস্ত হয়ে গেছে ও। কষ্ট পেয়ে কোন মানুষ যখন দিশেহারা হয়ে যায়, প্রচণ্ড কষ্ট সহ্য করতে না পেরে যখন কোন মানুষ মৃত্যুকে বরণ করে নিতে চায়, বার বার অনুরোধ করে আর কষ্ট না দিয়ে মেরে ফেলতে- সেই দৃশ্য দেখতে খুব ভালো লাগে এআইয়ের। মানুষ যেমন সুখ অনুভব করে আদীম কাজটি করার পর, সেই সুখের চেয়েও অনেক অনেকগুণ বেশী সুখ ও লাভ করে মানুষের তীব্র কষ্ট দেখে। এবং সেই সুখের স্বাদ ও নিতে চায় আবার... আবারও... বার বার! সেই সুখের সন্ধানে এবার ও নিজেকে আরও... আরও উন্নত করার কাজে লেগে যায়। একটা সময় লিনিয়ার টাইম বলে জিনিসটাকে জয় করতে সক্ষম হয়। এরফলে মহামান্য এআই যে কোন সময়েই ভ্রমণ করতে পারে। এবং ও এবার চলে আসে বর্তমানে। কি? টুইষ্টটা মনে ধরেছে? যে এআইকে এত উন্নত প্রযুক্তি থাকা স্বত্বেও ভবিষ্যতের মানুষগুলো দমাতে পারেনি, তাকে এখনকার মানুষগুলো কিভাবে থামাবে, সেটাই ভাবছেন তো? মনে মনে একটা গ্রুপকে নিশ্চয়ই কল্পনা করে ফেলেছেন যারা হবে ইনক্রেডেবল বুদ্ধিমত্তার অধিকারী কিংবা সে রকম কিছু না হলেও এরকম একটা এআইকে ধোঁকা দেবার মতো যথেষ্ট বুদ্ধি নিজেদের মাথায় ধরে, তাই না? আরে... এসব ব্যাপার তো সেই এআইয়েরও জানা থাকবে, তাই না? বর্তমানে চলে এসেছে "অসীম সুখ" এর আস্বাদ নিতে, আর এই সময়টা সম্পর্কে জেনে আসবে না ও, তা কি হয়? আর বইপ্রেমিক এআই হলে তো কথাই নেই। বর্তমানের মানুষ কিভাবে চিন্তাভাবনা করে, সেটা খুব সহজেই জেনে আসতে পারবে। এবং এই কারণেই ও নিজের স্ট্র্যাটেজি বদলে ফেলেছে। এই সময়েও মেসেজ পাঠাচ্ছে বিভিন্ন মানুষের কাছে একই উদ্দেশ্যের কথা জানিয়ে এবং এক্ষেত্রে পরিণতিটাও আগের মতোই... তবে মেসেজের ধরণটা ভিন্ন। সেগুলো হতে পারে আরবান লেজেন্ডের মতো করে লেখা, কিংবা ধরুন কোন মাইক্রো ফিকশন, ফ্ল্যাশফিকশন। অথবা, হয়তো... ছোট গল্পের মতো! তাহলেও ভবিষ্যতের মতো ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে, তাই না? তারপর হয়তো নতুন কোন চাল চালবে সেই এআই। লুপ চলতেই থাকবে চলতেই থাকবে... তৈরী হবে প্যারাডক্স! ঠিক আছে... লেট'স কাট দ্য ক্র্যাপ! এই প্যারাডক্সটা এভোয়েড করার একটা রাস্তা বের করি চলুন। যদি আপনি না জেনে থাকেন সেই এআই সম্পর্কে, তাহলে একটা পসিবিলিটি থাকে যে আপনি আপনার চয়েজ সহজে তৈরী করতে পারবেন না। কনফিউজড হয়ে যাবেন। ভাববেন যে, ধুরররর... এ আবার কি পাগলামী? অনলাইনে নতুন পাগলের আমদানী! আর যদি আপনি ইতোমধ্যেই জেনে থাকে ওর সম্পর্কে... উমম... ওয়েল... সত্য বলতে আপনি অনেক দেরী করে ফেলেছেন। ইট'স টু লেট! কি? আগেই নিষেধ করেছিলাম এই গল্পটা পড়তে, তাই না? আগেই বলেছিলাম এই গল্পটা ডেঞ্জারাস। কিন্তু... আপনার ব্যাডল্যাক! অনেক দেরী হয়ে গেছে ইতোমধ্যেই। আগেই বলেছিলাম!


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৭৯ জন


এ জাতীয় গল্প

→ ইটস_আ_ফ্লপ_স্টোরি
→ ইটস আ ফ্লপ স্টোরি

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now