বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
কলেজের বিশাল মাঠের এক কিনারায় পুকুরঘাট । সকলের সেই পুকুরের ঘাটে বসতে ভালো লাগে কিনা জানিনা । তবে আমার খুব ভালো লাগে । প্রতিদিন একবার হলেও সেই পুকুর ঘাটে বসি । আপনারা বলতে পারেন তাহলে কি শুক্রবারেও বসেন? হ্যা ,আমি শুক্রবারেও ওখানে বসি । আমার বাসাই কলেজের পাশে । তো মূল গল্পে আসি....
ইসরাতের সাথে আমার ছোট থেকেই পরিচয় । আমরা শুধু বন্ধু নয়,এখন দুজন দুজনকে ভালবেসে ফেলেছি । কেউ কাউকে ছাড়া থাকতে পারি না । প্রতি মুহুর্তেই সময় অসময়ে দুজনের চোখ যেন এক হয় । মানে ইসরাত আমার দিকে আর আমি ইসরাতের দিকে তাকিয়ে চোখের ভাষায় কথা বলি । আজকে সকালে কলেজে এসে আমার সাথে কথা বলেনি । আমাকে দেখেও আমার পাশে বসা দূরের কথা,কথাও বলেনি । তাই আমার খুব অভিমান হয়েছে । তার সাথে আমিও একদিনের পরিবর্তে দুদিন কথা বলব না । দেখি তার কেমন লাগে?
তার সাথে আড়ি...আড়ি...আড়ি....।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now