বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
ইসলাম মা-বাবার সঙ্গে আলাপ করেল। তার পর সন্ধ্যায় রমজান, আনোয়ার ও আমিনের সঙ্গে আলাপ করল। তারা সিদ্ধান্ত নিল যে তারা একপাশ থেকে বন কাটা শুরু করবে। আর সলাপরামর্শ হল তাদের মধ্যে। সেখানে গিয়ে কি কি সমস্যা আসতে পারে, কিভাবে তা প্রতিহত করতে হবে। মুক্ত আলোচনায় তা সেরে নিল। শুক্রবারে ফজরের নামায আদায় করে ইসলাম, রমজান ও আমিন সহ ১৪-১৫ জনের দল নিয়ে জমিদার বনে পৌছে গেল। সবার হাতেই লাঠি ও দা ছিল। ইসলাম বিসমিল্লাহ বলে দা চালাতেই সবাই উৎফুল্লে ঝোপ-ঝাড় কাটা শুরু করলো। জনতার উপস্থিতিতে সজারু, শিয়াল ও বানর দৌড়ে পালালো। তারা ধীরে ধীরে দক্ষিণ দিকে অগ্রসর হতে লাগল। হঠাৎ আমিনের চিৎকারে সবাই তার নিকটে গিয়ে দাঁড়াল। বিশাল বড় সাপ। কেউ কেউ বলতে লাগল মার মার আবার কেউ কেউ বড় লাঠি আনার জন্য ব্যস্ত হয়ে উঠল। কিন্তু ইসলাম সবাইকে শান্ত করে বললঃ ও তো আমাদের কোন ক্ষতি করেনি। আমরা কেন ওর ক্ষতি করতে যাব? সবাই আঘাত করা থেকে বিরত হয়ে গেল, মস্ত সাপটি জঙ্গলের ভেতর ঢুকে গেল। দশে মিলে পহাড় ভেদী, আত্মা যদি হয়ই জেদি। তাদের মানসিকতাও ছিল এরুপ। তাই দুপুর নাগাদ তারা অনেক জায়গা পরিষ্কার করে ফেলল।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now