বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

ইসলামিক__

"ইসলামিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান MD Shohidul Islam Sahid (০ পয়েন্ট)

X সম্রাট আওরঙ্গযেবের সৈন্য বাহিনী। একজন মুসলমান সেনাপতির অধীনে পাঞ্জাবের একটি গ্রামের ভেতর দিয়ে যাচ্ছিল। হঠাৎ পথে এক ব্রাক্ষ্মণের অপরূপ সুন্দরী কন্যার প্রস্ফুটিত গোলাপ মুখ দেখে গলে যান সেনাপতি। পিতা ব্রাক্ষ্মণকে ডেকে বিয়ের প্রস্তাব দেন। আর জানিয়ে দেন, আজ থেকে এক মাসের মাথায় বর সেজে তিনি ব্রাক্ষ্মণের বাড়িতে উঠবেন।পিতা ব্রাক্ষ্মণ বিচলিত! ছুটে গেলেন সম্রাট আলমগীরের কাছে। ঘটনা খুলে বলল। সবিনয় সাহায্য প্রার্থনা করল। আওরঙ্গযেব আশ্বাস ও অভয় দিয়ে বললেনঃ 'নিশ্চিন্তে ঘরে ফিরে যাও। নির্দিষ্ট দিনে আমি তোমার বাড়িতে উপস্থিত থাকব।' ব্রাক্ষ্মণ নানা চিন্তা মাথায় নিয়ে বাড়ি ফিরল। ভাবছিল, আসলেই কি সম্রাট আমার বাড়িতে আসবেন? হয়তো প্রতিনিধি পাঠাবেন। আর যদি আসেনই তাহলে সাথে হাতি ঘোড়া লোক লশকর! আমি তাদের থাকতে দেব কোথায়? ব্রাক্ষ্মণের মাথায় চিন্তার অন্ত নেই। সব চিন্তার অবসান হলো। ঘটনার ঠিক একদিন পূর্বে মহান সুলতান উপস্থিত! সম্পূর্ণ একা! ব্রাক্ষ্মণতো হতবাক! সম্রাট ব্রাক্ষণের জীর্ণ ঘরে সারারাত ইবাদাত বন্দেগীতে কাটালেন। পরদিন যথা সময়ে সেনাপতি মহোদয় 'বর' বেশে উদিত হলেন। কথা প্রসঙ্গে ব্রাক্ষ্মণকে বললেন'বিয়ের আগে কন্যাকে আরেকবার দেখা উত্তম। আপনার কন্যা কোথায়?' ব্রাক্ষ্মণ সম্রাটের শেখানো সুরে সম্রাট যে ঘরটিতে অবস্থান করছেন সে ঘরটি দেখিয়ে দিলেন! সেনাপতি ঘরে ঢুকেই দেখে,সম্রাট আলমগীর কোষমুক্ত তরবারী হাতে! সাহসী সেনাপতি ভয় ,লজ্জা, অপমানে থর থর কাঁপতে থাকে। মুহূর্তে অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ে মাটিতে।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৯২ জন


এ জাতীয় গল্প

→ লুমির ইসলামিক অজানা কালেকশন( পর্বঃ ১)
→ খুব সুন্দর একটি ইসলামিক শিক্ষণীয় গল্প
→ একটি শিক্ষণীয় ইসলামিক গল্প
→ ইসলামিক ভালোবাসার গল্প
→ অদ্বিতীয় এক ইসলামিক গল্প
→ সমালোচকদের বর্ণনায় ইসলামিক সভ্যতার রূপ দিয়েছিলেন যারা
→ ইসলামিক গল্প
→ বাস্তবতা থেকে ইসলামিক জীবনযাপন
→ ইসলামিক চিন্তাধারা
→ ইসলামিক গল্প
→ ইসলামিক গল্প
→ ইসলামিক গল্প
→ এক রাজার এক চাকর ছিল। ইসলামিক গল্প
→ এক বাদশার ঘটনা নিয়ে শিক্ষনীয় একটি ইসলামিক গল্প
→ ইসলামিক শিক্ষামূলক গল্প (শেষ পর্ব)

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now