বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

ইসলামের সৌন্দর্য

"ইসলামিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান মানসূর আহমাদ (০ পয়েন্ট)

X ১. এখন সময় রাত ১০টা ১ মিনিট। সকাল থেকে দোকানে বসে আছি। কাস্টমারের সংখ্যা খুবই কম। তাই বেচা-বিক্রিও কম। আমার সামনের দোকানটির মালিক একজন হুজুর। ঐ হুজুরের ভাগ্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মতোই চওড়া! কাস্টমার কম হওয়া সত্ত্বেও সে আজ প্রায় ১০,০০০ টাকার কাপড় বিক্রয় করেছে। অথচ আমি একটি থ্রি-পীসও বিক্রয় করতে পারি নি। আমার ভাগ্যটাই মন্দ। কিছুক্ষণ আগে আমার দোকানে একজন ভদ্রলোক এসেছিলেন। এসেই বললেন, "আপনার দোকানে ব্রা আছে?" আমি যথেষ্ট রাগান্বিত হলাম। ভদ্রলোককে বললাম, "ভাই, আপনি কী অন্ধ? এটি একটি থ্রি-পীসের দোকান, এই সহজ বিষয়টি কী আপনি বুঝতে পারছেন না?" আমার উত্তর শুনে ভদ্রলোকও যথেষ্ট রাগান্বিত হলেন বলে মনে হল। তিনি বললেন, "ভাই, আপনি আমার সাথে এভাবে কথা বলছেন কেন? বাসায় কী বউয়ের সাথে ঝগড়া হয়েছে?" কী? বউ!? এই ভদ্রলোককে কে বোঝাবে যে, আমার এখনো বিয়েই হয় নি! আমি অবিবাহিত। আমি ভদ্রলোককে বললাম, "ভাই, আপনি যান তো। আপনি দয়া করে অন্য দোকানে যান।" ভদ্রলোক চলে গেলেন। সকাল থেকে আমার দোকানে এই ধরনের কাস্টমাররাই আসছেন। কাপড় কিনছেন না, শুধু-শুধু সময় আর মুড (Mood) নষ্ট করে চলে যাচ্ছেন। ২. এখন সময় রাত ১০টা ৩০ মিনিট। এই সময়ে কাস্টমার আসার কোন সম্ভাবনা নেই। বাসায় চলে গেলেই ভালো হবে। দোকান বন্ধ করতে যাব, এমন সময় আমার দোকানে একজন ভদ্রমহিলা আসলেন। প্রায় ২০টির মতো ইন্ডিয়ান থ্রি-পীস দেখার পর ভদ্রমহিলার ২টি ইন্ডিয়ান থ্রি-পীস খুব পছন্দ হল। ৪,০০০ টাকায় থ্রি-পীসগুলো বিক্রয় করে দিলাম। ভদ্রমহিলা চলে যাওয়ার আগ মুহূর্তে আমি তাকে প্রশ্ন করলাম, "ম্যাডাম, আমার দোকানে আসার আগে তো আপনি সামনের দোকানটিতে গিয়েছিলেন। তাদের দোকানের থ্রি-পীসগুলো আপনার পছন্দ হয় নি?" ভদ্রমহিলা উত্তর দিলেন, "তাদের দোকানে তো ইন্ডিয়ান থ্রি-পীস ছিল না। তাই হুজুর ব্যক্তিটি আমাকে আপনার দোকানে আসতে বললেন।" আমার প্রশ্নের উত্তর দিয়ে ভদ্রমহিলা চলে গেলেন। বিষয়টি আমার কাছে রহস্যময় মনে হল। কারণ- মাত্র ২ দিন আগে ঐ হুজুর ব্যক্তিটি পাইকারের নিকট থেকে ৫০ টি ইন্ডিয়ান থ্রি-পীস কিনেছেন। এত তাড়াতাড়ি ৫০ টি থ্রি-পীস বিক্রয় হওয়া কিছুতেই সম্ভব না। আমি দোকান বন্ধ করে হুজুরের দোকানে গেলাম। হুজুরকে প্রশ্ন করলাম, "আপনি তো মাত্র ২দিন আগে ৫০ টি ইন্ডিয়ান থ্রি-পীস কিনেছেন। কিন্তু অল্প কিছুক্ষণ আগে আমার দোকানে আসা এক ভদ্রমহিলা বললেন, আপনার দোকানে ইন্ডিয়ান থ্রি-পীস নেই। বিষয়টি কী সত্যি?" হুজুর কিছুক্ষণ চুপ করে রইলেন। অত:পর বললেন, "ভাই, আমার দোকানে এখনো ৪০টি ইন্ডিয়ান থ্রি-পীস আছে। তবুও আমি ভদ্রমহিলাকে আপনার দোকানে যেতে বলেছিলাম। কারণ- আপনার ব্যবসা ভালো চলছে না। আপনি আজ কিছুই বিক্রয় করতে পারেন নি।" আমি তো অবাক! আমার খুব জানতে ইচ্ছে করছে, হুজুর এই ধরণের আচরণ কেন করলেন। কিন্তু আমার মুখ দিয়ে কোন কথা বের হল না। আমার মনের অবস্থা বুঝতে পেরে হুজুর বললেন, "আমাদের ইসলাম ধর্ম আমাদেরকে সবার প্রতি সহানুভূতিশীল হওয়ার শিক্ষা দেয়। মানুষের প্রতি দয়া প্রদর্শন করলে আল্লাহও আমাদের প্রতি দয়া প্রদর্শন করবেন। আপনাকে একটি ঘটনা বলছি। একদা এক সাহাবীর দোকানে একজন ইহুদী আসলেন। ইহুদি যে বস্তুটি কিনতে এসেছিলেন, সেই বস্তুটি সাহাবীর দোকানে ছিল। তবুও সাহাবী ইহুদিকে পাশের দোকানে যেতে বললেন। ইহুদি এর কারণ জানতে চাইলে সাহাবী তাকে বলেছিলেন, আল্লাহর রহমতে আমার ব্যবসা ভালো চলছে। কিন্তু আমার পাশের দোকানদারের ব্যবসা ভালো চলছে না। তাই আমি আপনাকে পাশের দোকানে যেতে বলেছি। পরে..." আমি হুজুরের কথার মাঝখানে প্রশ্ন করলাম, "পরে সেই ইহুদী ইসলাম গ্রহণ করেছিলেন, তাই না?" হুজুর হেসে বললেন, "ঠিক। ইহুদি ইসলামের সৌন্দর্যে মুগ্ধ হয়ে পরে ইসলাম গ্রহণ করেছিলেন। বর্তমানে পৃথিবীতে প্রতিদিন'ই বিধর্মীরা ইসলামের সৌন্দর্যে মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করছেন। হাদীসে বলা হয়েছে, কিয়ামতের পূর্বে প্রতিটি ঘরে-ঘরে ইসলামের দাওয়াত পৌছে যাবে।" আমি হুজুরকে ধন্যবাদ দিয়ে বাসায় চলে আসলাম। হুজুরের সাথে মাত্র ৫ মিনিট কথা বলে আমি যা শিখেছি, স্কুল-কলেজে বছরের পর বছর পড়া-লেখা করে আমি তা শিখতে পারি নি। [সংগৃহীত]


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮১ জন


এ জাতীয় গল্প

→ ইসলামের সৌন্দর্য

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now