বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

ইসলামে শিক্ষা ও নীতি

"ইসলামিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Md Raz Khan (০ পয়েন্ট)

X হরমুযান নামক এক ব্যক্তি মুসলমানদের ব্যাপক ক্ষতি সাধন করেছিল। অবশেষে বন্দী অবস্থায় তাকে হযরত উমর (রাঃ) এর দরবারে হাজির করা হয়। তিনি তার সামনে ইসলাম পেশ করলে ইসলাম গ্রহণ করতে সে অস্কীকার করে। ফলে তিনি তাকে হত্যা করার হুকুম দেন। প্রতারণামূলকভাবে সে আরজ করলো: "হত্যা তো আপনি কিন্তু একটু পানি আনিয়ে দিন।" তার হুকুমে পানি আনা হলো। তখন সে বলল, "আমার আশংকা হচ্ছে পানিটুকু পান করার পূর্বেই জল্লাদ আমার উপর তরবারি চালিয়ে দিবে।" তিনি বললেন, "না, পানি পান না করা পর্যন্ত তোমাকে হত্যা করা হবে না।" এ কথা শোনামাত্র সে পানিটুকু মাটিতে ঢেলে দিয়ে বলল, "আর আমাকে হত্যা করতে পারবেন না। কেননা এখন এ পানি পান করা সম্ভব নয়, অথচ তা পান না করা পর্যন্ত আমাকে নিরাপত্তা দেয়া হয়েছে।" তিনি তাকে মুক্ত করে দিলেন। তার দৃঢ় বিশ্বাস ছিল উমর (রাঃ) এর স্বীয় ফরমান- 'পানি পান না করা পর্যন্ত তোমাকে হত্যা করা হবে না।'- এর ভিত্তিতে অবশ্যই তাকে হত্যা করা হবে না। এ ঘটনার পরক্ষণেই সে ইসলাম গ্রহণ করে নিল। যেহেতু সে লক্ষ করলো যে, বাস্তবিকই এটা সত্য দ্বীন যাতে শত্রুর সাথে পর্যন্ত এরূপ নীতিভিত্তিক ও ন্যায়নিষ্ঠ আচরণ করা হয়। "সুবাহানাল্লাহ্" (শুয়াবুল ঈমান, পৃ১৪৪) ➥এ ঘটনা উল্লেখ করার পেছনে উদ্দশ্য হলো- ইসলামের শিক্ষা ও নীতি তুলে ধরা। খুলাফায়ে রাশিদীন এ নীতি এমনভাবে কার্যকর করেছিলেন যার কোন নজীর আজ পর্যন্ত কেউ পেশ করতে পারেনি। আমাদের মহান পূর্ব-পুরুষগণ এসব নীতি যথাযথভাবেই মেনে চলছেন। ফলে তাঁরা মর্যাদার এত উচ্চ স্তরে পৌঁছেছিলেন যে, কোন জাতির ভাগ্যে তা জোটেনি। সাহাবীগণের রীতি- নীতি বিজাতীয়দের উপর এমন প্রভাব বিস্তার করেছিল যে, অনেকে গোয়েন্দাগিরি করতে এসেও তাঁদেরকে দেখার পর মুসলমান হয়ে গিয়েছে।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৪৫ জন


এ জাতীয় গল্প

→ ইসলামে শিক্ষা ও নীতি

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now