বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
ঈশান(বন্ধুত্ব)
লেখাঃশাহরিয়ার রিও
সেদিন বাড়ি ফিরে ফ্রেস হয়ে খেয়েদেয়ে টিভি দেখার সময়ই আম্মুকে বললাম ঈশানের কথা।আম্মুর সাথে সব শেয়ার করে অভ্যাস। সবকিছু বলার পরে আম্মুকে জিজ্ঞাসা করলাম ফ্রেন্ডশিপ করবো কিনা। আম্মু আমার যা ভাল মনে হয় তাই করতে।তবে আম্মুর চেহারা দেখে বুঝে গেছি আম্মুর ঈশানের ডিটেইলস ভাল লেগে গেছে।আর আমি কারো সাথে ফ্রেন্ডশিপ করতে যাচ্ছি সেটা শুনেও খুশি হয়েছে।
আমার সবার সাথে না মেশার একটা কারন আছে।আমি যখন খুব ছোট তখন আব্বু আম্মুর সাথে পার্কে গিয়েছিলাম ঘুরতে।তখন কয়েকজন ছিনতাইকারী এসে আমার আর গলায় চাকু ধরে এবং আব্বুকে বলে যা আছে বের করে দিতে।আব্বু প্রতিবাদ করায় ছুরিকাঘাত করে চলে যায় এবং আমি আব্বুকে হারাই।তারপর থেকেই এমন স্তব্ধ হয়ে গেছি।
অনেক ভেবে দেখলাম সে রাতে।তবে অবশেষে কেন জানিনা ঠিক করে ফেললাম ওর ফ্রেন্ডশিপ প্রপোজটা এক্সেপ্ট করবো।ঈশানকে কল করলাম।ওপাশ থেকে সাথেসাথে রিসিভ হলো।মনে হচ্ছে যেন আমার ফোনের অপেক্ষাতেই বসে ছিলো।ঈশানই প্রথমে বলে উঠলো,
ঃকেমন আছো?
ঃহুম ভাল।আজকেই না দেখা হলো?ভালোইতো ছিলাম তখন।
ঃহ্যাঁ,তা অবশ্য ছিলে।তবে, এখনতো খারাপও থাকতে পারো তাইনা?
ঃহাহাহা,তা অবশ্য থাকতে পারি।
ঃ তো,কী সিদ্ধান্ত নিলে?
ঃউমমম,হওয়া যায় ফ্রেন্ড।
ঃসত্যি?
ঃ হুম সত্যি।
ঃতাহলে আমরা এখন থেকে ফ্রেন্ড?
ঃ হ্যাঁ ফ্রেন্ড।
ঃ(চুপচাপ হয়ে গেছে।মনে হচ্ছিলো ইমোশনাল হয়ে পড়েছে)
ঃঈশান
ঃ হুম বলো?
ঃআমি ঘুমাবো...
ঃআচ্ছা ঘুমাও।
ঃগুডনাইট।
ঃহ্যাভ এ সুইট ড্রিম।
ফোনটা রেখে শুয়ে পড়লাম।দুচোখে নেমে এলো প্রশান্তির ঘুম।বাস্তব ছেড়ে চলে এলাম কল্পনার জগতে।
চলবে....
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now