বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
লেখা:হুমায়ুন আহমেদ
"যদি যেতে অস্বীকার কর,তাহলে কি হবে বল তো?
" প্রথম শ্রেণীর অপরাধ।"
"এই অপরাধের শাস্তি কি জান?"
"জানি।কিন্তু আমি যাব না।আমার মা-বাবা না আসা পর্যন্ত আমি কোথাও যাব না।"
লোকটি ছোট ছোট পা ফেলে ঘরের মধ্যেই হাঁটছিল।হাঁটা বন্ধ করে চেয়ারে বসল।খুব আরামের একটা নিঃশ্বাস ফেলল।যেন এই বাড়ি-ঘর তার দীর্ঘ দিনের চেনা।সে যেন নিতান্তই পরিচিত কেউ।অনেকদিন পর বেড়াতে এসেছে।ইরিনা আবার বলল,"বাবা-মা বাড়িতে না ফেরা পর্যন্ত আমি কোথাও যাব না।"
"তাই নাকি?"
"হ্যাঁ,তাই।বাবা- মা না ফেরা পর্যন্ত আমি এখানেই থাকব।"
"এই কথাগুলো তুমি পরপর তিনবার বললে।একই কথা বারবার বললে জোরাল হয়না।"
লোকটি সিগারেট ধরাল।ছাই ফেলবার জন্য নিজেই উঠে গিয়ে একটা এ্যাসট্রে আনল।ইরিনার দিকে তাকিয়ে কিছুক্ষন কি যেন দেখল,তারপর দৃস্টি ফিরিয়ে নিল সিগারেটের ছাই ফেলতে ফেলতে খুব সহজ গলায় বলল,"তোমার মা-বাবা আর এ বাড়িতে ফিরে আসবেন না।"
ইরিনা স্তম্ভিত হয়ে গেল।কী বলছে এই লোকটি।সে প্রায় অস্পষ্ট স্বরে বলল,"আমি বুঝতে পারছি না আপনি কী বলতে চান?"
ঠেক এই মুহূর্তে তোমার বাবা-মা দুইজনেই আছেন খাদ্য দপ্তরে।বেলা তিনটে পর্যন্ত তারা সেখানে থাকবেন।তারপর তাদের পাঠানো হবে প্রথম নিয়ন্ত্রন কক্ষে।সেখান থেকে ঠিক পাঁচটায় নেওয়া হবে সেন্ট্রাল কমিউনে।আরও শুনতে চাও?"
"না।"(আজ একটু ব্যস্ত।তাই অল্পই দিলাম।)
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now