বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
একটা কুকুর আফ্রিকার জঙ্গলের গহিনে হারিয়ে গেল। পথ খুঁজতে খুঁজতে ক্লান্ত কুকুরটা ক্ষুধার্ত এক সিংহের নজরে পড়ে গেল।
সিংহকে দেখে খুব ভয় পেলেও মাথা ঠাণ্ডা রেখে একটা বুদ্ধি বের করল কুকুরটা।. কাছাকাছি কিছু হাড়গোড় পড়ে ছিল। সিংহটাকে কাছে আসতেই কুকুর নিজের পেটে থাবা দিয়ে বলতে থাকল ,"আহ! সিংহটা খুব মজা ছিল। খেয়ে বড় আরাম পেয়েছি। "পড়ে থাকা হাড় দেখে আর এই কথা শুনে ভয় পেয়ে চলে গেল সিংহ।
কিছু টা দুর থেকে সব দেখছিল এক বানর। সে পুরস্কারের লোভে পুরো ঘটনা খুলে বলল সিংহকে।
সিংহ তো রেগে আগুন! বানরকে সঙ্গে নিয়েই ধরতে চলল কুকুরটাকে ।
দূর থেকে সিংহ আর বানরকে দেখেই কুকুর বুঝল যে ঘটনা ফাঁস হয়ে গেছে। পালিয়ে যাবে কিনা চিন্তা করতে করতে আরেক টা বুদ্ধি এলো কুকুরের মাথায়। উল্টো ঘুরে দাঁড়িয়ে থাকল সে। সিংহ কাছে আসতেই কুকুর গজগজ করে বলা শুরু করল,"হতচ্ছারা বানরটা যে কোথায় গেল! কখন পাঠালাম বোকা সিংহটাকে ভুলিয়ে - ভালিয়ে নিয়ে আসার জন্য! এখনো আসার নাম নেই!"
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now