বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

ইনশাআল্লাহ এর বরকত

"ইসলামিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Muktadir Hasan Mahdi(guest) (০ পয়েন্ট)

X একটি লোক হাটে যাচ্ছিল গরু কিনতে। রাস্তায় এক ব্যক্তি জিজ্ঞেস করল"কোথায় যাচ্ছ?" বললোঃ গরু ক্রয় করতে। লোকটি বললোঃ ভাল কাজে ইনশাআল্লাহ বলতে হয়। সে বললোঃ এতে আবার ইনশাআল্লাহ বলার কি আছে? আমার পকেটে আছে, আছে গরু। যাব আর ক্রয় করব। এতে আবার ইনশাআল্লাহ বলার কি আছে? বেচারা লোকটি চুপ হয়ে গেল। অতঃপর বাজারে গিয়ে সে একটি গরু পছন্দ করল। দাম-দর ঠিক করে টাকার জন্য পকেটে হাত দিল। পকেটে হাত নিচের দিক দিয়ে বের হয়ে পড়ল। টাকা নাই। পকেট কেটে নিয়ে গেছে। হায়রে ইনশাআল্লাহ! একি হল? পকেটে হাত ঢুকিয়ে লোকটি ফিরে যাচ্ছিল। রাস্তায় সেই লোকটির সাথে আবার দেখা হল। জিজ্ঞেস করলঃ কি ভাই, গরু ক্রয় করা হয়েছে? বললোঃ কি আর বলব,ইনশাআল্লাহ! কেন? কি হয়েছে? বাজারে গেলাম ইনশাআল্লাহ। তারপর? গরু পছন্দ করলাম ইনশাআল্লাহ। দাম-দর ঠিক হল ইনশাআল্লাহ! টাকার জন্য পকেটে হাত দিয়েছি ইনশাআল্লাহ! কিন্তু পকেটমার কেটে নিয়েছে ইনশাআল্লাহ! গরু ক্রয় করা হয়নি ইনশাআল্লাহ! বাড়ি ফিরে যাচ্ছি ইনশাআল্লাহ! এভাবে হাত দুলাতে দুলাতে এবং ইনশাআল্লাহ বলতে বলতে লোকটি বাড়ি চলে গেল।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৭২ জন


এ জাতীয় গল্প

→ ইনশাআল্লাহ এর বরকত

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now