বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

ইঞ্জিনিয়ার, কৃষক ও ব্যবসায়ী (পর্ব-১)

"শিক্ষণীয় গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান মোঃ ফেরদৌস ইবনে আবু বকর (০ পয়েন্ট)

X একদেশে ৫০ জন ইঞ্জিনিয়ার আর ৫০ জন কৃষক ছিল। ইঞ্জিনিয়ার-রা তাদের গবেষণার মাধ্যমে বিভিন্ন যন্ত্রপাতি আবিস্কার করতেন যা কৃষকদের অনেক কাজকেই সহজ করে দিত। অন্যদিকে কৃষকরা তাদের দিন-রাত ২৪ ঘন্টা পরিশ্রমে যে ফসল ফলাতেন তা তাদের ও ওই ইঞ্জিনিয়ারদের খাবারের চাহিদা পূরণ করত। এভাবে তাদের দিনগুলো খুব ভালই কেটে যাচ্ছিল, যতদিন না পর্যন্ত ওই দেশে এক কম্পিউটার ব্যবসায়ী এলেন। সেই ব্যবসায়ী তার মেধা, বুদ্ধি ও চতুরতা দিয়ে ৫০ জন ইঞ্জিনিয়ারের প্রত্যেকের কাছেই বিক্রি করলেন তার প্রতিষ্ঠানের তৈরী কম্পিউটার। সব ইঞ্জিনিয়ারদের কাছে কম্পিউটার বিক্রি করার পর টুকটাক মেরামত করা ছাড়া ওই ব্যবসায়ীর আর কোনো কাজ রইল না। তখন তার মাথায় একটা দুষ্ট বুদ্ধি আসল। তিনি কৃষকদের কাছে গিয়ে বললেন আহা, তোমরা কত কষ্ট কর। সারাদিন হাড়ভাঙ্গা খাটুনি। অথচ ফসল বেচে আর কটা টাকাই বা পাও? ইঞ্জিনিয়ারদের দেখ। তারা সারাদিন আরামে চেয়ারে বসে থাকে আর কম্পিউটারে গেম খেলে। অথচ মাস শেষে তারা কত্ত টাকা পায়। তারা চায় তোমরা খেত-খামারবন্দী থাক। তোমাদের এর থেকে বের হয়ে আসতে হবে। এগিয়ে যেতে হবে। একথা শুনে কৃষকরা ভাবলেন, ঠিকই তো। আমরা তো খেত-খামারবন্দী থাকতে পারি না। অতপর সেই ব্যবসায়ী কৃষকদের জন্য কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা করলেন এবং ধীরে-ধীরে তাদের সবার কাছেও তার প্রতিষ্ঠানের তৈরী কম্পিউটার বিক্রি করলেন। এদিকে স্বভাবগতভাবে পরিশ্রমী ও ধৈর্যশীল হওয়ায় কৃষকরা ইঞ্জিনিয়ারিং কাজে বের ভালই করতে লাগলো। তারা সর্বোচ্চ পর্যায়ের ইঞ্জিনিয়ারের মত না হলেও দেখা গেল তাদের কেউ কেউ মধ্যম বা নিম্ন পর্যায়ের ইঞ্জিনিয়ার থেকে যোগ্যতাসম্পন্ন। এভাবেই কৃষক ও ইঞ্জিনিয়ার, যারা এতদিন পরস্পরের সহযোগী ছিল, তারা হয়ে গেল পরস্পরের প্রতিযোগী।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১২৫ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now