বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
এভাবেই মাগরিবের আযান দিয়ে দিলো । মাগরিবের নামাজ পড়লেন । আবার কাজ খুঁজতে লাগলেন । এরপর এশার আযান দিলো। একইভাবে জামাতের সাথে নামাজ পড়লেন । তারপর তিনি বাড়ি পথে হাঁটা শুরু করলেন । তিনি দরজায় এসে তার বউ এর নাম ধরে ডাকলেন । তার বউ দরজা খুলে দিলো । বউ তাকে বললো, "খাওয়ার জন্য কিছু আনছেন? বাচ্চারা ক্ষুধায় কাঁদতে কাঁদতে ঘুমায় গেছে ।" । লোকটি বললো অনেক ভেবে উপায় না পেয়ে বউকে শান্তনা দেয়ার জন্য একটা মিথ্যা কথা বললেন, "মালিকের কাজ করতেছি তিনি তিনদিন পর টাকা দিবেন " । এভাবে ঐদিনটা গেলো । দ্বিতীয় দিন আবার কাজ খুঁজতে গেলেন । আবারও তিনি কাজ পেলেন না । আসর , মাগরিব , এশার নামাজ মসজিদে পড়লেন । তারপর বাড়ির আসলেন । বাড়িতে গতকালের মতো একই কথা বললেন । এবার তূতীয় দিন । আবার কাজের খোঁজে বেড়োলেন । এবারও তিনি কোনো কাজ পেলেন না । আসর এর নামাজ এর পর এক সুঠাম দেহের যুবক তার বাসায় গিয়ে দরজায় শব্দ করতে লাগলেন । তার বউ দরজা খুললেন । সুঠাম দেহের যুবক তাকে একটা বড় বস্তা দিয়ে বললো, "তোমার স্বামী যার কাজ করেছে তার অর্থ এই বস্তায় আছে ।" এই বলে সুঠাম দেহী যুবকটি চলে গেলো । (চলবে. . . . )
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now