বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
তারপর লোকটির বউ বস্তাটি খুলে দেখলো ভিতরে অনেক স্বর্ণ মুদ্রা! সে একটা মুদ্রা নিয়ে বাড়ির পাশে এক ইহুদির দোকানে গেলো। আটা,মাখন,তেল ইত্যাদি দিতে বললো । ইহুদি দোকানদার খরচ দেয়ার পর মহিলাটি তার স্বর্ণ মুদ্রাটি দিল । ইহুদি মুদ্রাটি দেখে বললো, "হে মেয়ে, তুমি এই স্বর্ণমুদ্রা কোথায় পেলে ?" । মহিলাটি সব খুলে বললো । ইহুদি লোকটি বললো, "খোদার কছম , এই মুদ্রা কোন সাধারণ মুদ্রা হতে পারে না । এটা জান্নাতি মুদ্রা । " । তারপর মহিলাটি বাসায় এসে রুটি বানালো । বাচ্চাদের খাওয়ালো তিনিও খেলেন । তার স্বামী এশার নামাজ পড়ে ভাবলেন আজ তো তিনদিন হলো। আজ তো মিথ্যা বললে বউ মানবেনা। তিনি একটা বস্তায় বালু ভরালেন। তার বাসার কাছে আসতেই অনেক সুন্দর ঘ্রাণ পেলেন । তিনি দরজায় শব্দ করতেই তার বউ দরজা খুলে দিলেন । তার বউ বললেন আসেন হাত মুখ ধুয়ে আসেন বসেন খেতে দিই । লোকটি অবাক হয়ে বললো , "খাবার কোথায় পেলা? অর্থ কোথায় পেলা?" । তার বউ বললো , "সব ই বলতেছি আপনি আগে বসেন তো খাওয়া শুরু করেন আগে । " । লোকটি হাত মুখ ধুয়ে এসে খেতে বসলেন । বললেন , "বাচ্চারা খেয়েছে?" । তার বউ বললো, "জ্বি খেয়েছে ওরা । খেয়েই ঘুমিয়েছে । " (চলবে. . . .)
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now