বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
তিনি ঘাটের ওপার থেকে তার পরিচিত মাঝির ডাক শুনতে পেলেন , "ইমামসাহেব আছেন?" । তিনি মাঝির ডাকে সাড়া দিলেন । তারপর তিনি নৌকায় উঠলেন । মাঝি বললো , "হুজুর, বিপদ হয়ে গেছে" । ইমামসাহেব বললেন, "কি হয়েছে?" । মাঝি বললো, "এখন না বলি । বাড়ি গেলেই বুঝতে পারবেন।" । যখন তিনি বাড়ি ফিরলেন দেখেন তার বাড়ির সামনে অনেক লোক। কেউ কেউ কাঁদতেছে। কেউ কেউ তার কাছে এসে তার হাত বুলায় দিচ্ছে। তার মাথায় বুলায় দিচ্ছে। তিনি তখন একটু একটু আইডিয়া পাচ্ছিলেন । যখন তিনি বাড়িতে প্রবেশ করলেন দেখেন তার ছোট ছেলে খাঁটিয়ায় শুয়ে আছে। মারা গেছে। জানতে পারলেন ছেলের নাকি এতই জ্বর আসছিলো তার গায়ে এত তাপ হইছিলো সহ্য করতে না পেরে পুকুরে গিয়ে ঝাপ দেয়। সাঁতার জানতো না । তাই পানিতে ডুবে মারা গেছে । ইমামসাহেব খুব কষ্ট পেলেন । ভাবলেন আজ যদি তিনি তার ছেলের কাছে থাকতেন হয়তো তার ছেলে কে বাঁচাতে পারতেন । আর তিনি তার সাথে ঘটা ঘটনার সাথে তার ছেলের মৃত্যুর কোনো লিঙ্ক পেলেন না । তিনি আজও বেঁচে আছেন । আজও তিনি কষ্ট পান তার ছোট ছেলের কথা ভেবে। . . . . . ""ইমামের ছেলে" গল্পটি আজ শেষ হলো এখানে । গল্পটি কেমন লাগলো সবাই প্লিজ কমেন্টে জানাবেন ।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now