বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

ইফতারির ব্রেক

"জীবনের গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়েন সরকার (০ পয়েন্ট)

X গাজীপুর চৌরাস্তায় বাস থামলো ইফতারের জন্য। বাস থেকে নেমেই দেখলাম সব দোকানিরা ডেকে ডেকে বলছে, এই যে ভাই, সব গরম গরম, খালি পাঁচ টাকা পিস। আমি একটা জুসের বোতল হাতে ঘুরছি। কি কিনবো কিছুই বুঝতে পারছি না। কিছু কেনার আগেই আজান পড়ে গেলো। মুহূর্তেই পালটে গেলো সব ব্যবসায়ী মানুষগুলো। এক ইফতার ব্যবসায়ী ডাকাডাকি বন্ধ করে কিছু বুট মুড়ি মাখছে আর বলছে, ভাই যারা যারা এখনো কিছু কিনতে পারেন নাই তারা এখান থেকে খাওয়া শুরু করে দিন। অথচ এই লোকটাই দুই মিনিট আগে একটা বেগুনিও কাউকে ফ্রি দেয়নি! লেবুর শরবত বিক্রেতা ছেলেটাও ডেকে ডেকে বলছে, রোজাদার ভাইয়েরা এখান থেকে ঠান্ডা পানি খান, টেকা লাগবো না। আমি অবাক হয়ে সব দেখছি। এর মধ্যে আমার পিঠে হাত দিয়ে একজন বললো, - ভাই খাইছেন কিছু? আমি থতমত খেয়ে বললাম, - এই তো ভাই জুস খাচ্ছি। - আরে ভাই মুড়ি মাখানো আছে, খালি গিলেন, ওই ভাইরে ঠাণ্ডা পানি দে। - দোকানের লোক কে ভাই? - আরে ভাই খান তো। দোকানের লোক আমিই। জোর করে আমাকে ইফতারে বসিয়ে তিনি আরো মানুষকে ডাকতে চলে গেলেন। একটা একটা দূরপাল্লার বাস এসে থামছে। যাত্রীরা বাস থেকে নামা মাত্রই লোকটা ধরে ধরে নিয়ে আসছে ইফতারির জন্য। দৃশ্যটা এতই সুন্দর লাগছিলো যে, দেখতে দেখতে আমার আর ভালো করে খাওয়া হলো না.. [] শাকীর এহসানউল্লাহ []


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৩১ জন


এ জাতীয় গল্প

→ ইফতারির ব্রেক

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now