বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

ইচ্ছেগুলো...

"ফ্যান্টাসি" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Duaa... (০ পয়েন্ট)

X নীল। আকাশটা ওই কত্ত নীল। স্বচ্ছ নীল ওই আকাশে সাদা সাদা মেঘের ভেলা ভেসে যায়...। একদৃষ্টে তাকিয়ে থাকি ওই। চোখ জুড়িয়ে যায়। দেখা তবু ফুরায় না যেন। সময়টা যাচ্ছে হয়তো চলে.. যাক না। আসলে কাজ নেই কোনো... বরং বসে বসে আকাশ দেখি। দেখছি আর ভাবছি। ভাবনার অন্ত নেই কোনো..। একটার পর একটা... ভাবনাগুলো ও সম্পর্কহীন?.. হয়তো না। পাখিরা ওই উড়ে যায়। ডানা মেলে। মুক্ত তারা গান ও গায়। আমিও উড়ব.. আমিও গাইবো; ইচ্ছে আমার। ইচ্ছে হয় ওই আকাশে ওড়ে বেড়াই.. যেদিক পানে চোখ যায়..। ইচ্ছে হয় আকাশ ছুঁবো.. আমি ওই মেঘেদের ছুঁবো.. সাদা তুলোর মতো মেঘ। আলতো করে ছুঁয়ে দিলে রাগ করবে না জানি। উড়ে উড়ে ওই দূর পাহাড়ে যাবো.. চিৎকার যখন করবো.. প্রতিধ্বনি হয়ে বাজবে আমার কানে। একবার নয়, বারবার। যতবার আমি চাইবো। হঠাৎ আকাশে রংধনু দেখবো.. ওই রং এ রাঙাবো সব ; ইচ্ছে হয়। ক্লান্ত যখন হবো.. বসবো ওই গাছের ছায়ায়। সবুজ পাতার ফাঁকে যখন রোদ এসে আলতো ছোঁবে ঘুমিয়ে হয়তো পড়বো আমি। ঘুমের ঘোরে কত্ত কত্ত স্বপ্ন দেখবো.. ইচ্ছে আমার। স্বপ্নগুলো সত্যি যদি হতো! হবে হয়তো। কিছু স্বপ্ন, সব নয়। সব স্বপ্ন তো আর মিথ্যে নয়। পালতোলা ওই নৌকায় যাবো.. ছোট্ট নদী, কূলকূল ওই ঢেউয়ের শব্দ কান পেতে শুনবো। আমি ওই নদীর পানি ছুঁবো.. ঠান্ডা শীতল নদীর পানি; ইচ্ছে হয়। হঠাৎ আকাশ কালো হবে.. মেঘেরা ওই করবে খেলা। সূর্য তখন মুখ লুকোবে , হয়তোবা। ঝুম বৃষ্টি নামবে এবার। মাঝেমাঝে টুপটাপ। চুপচাপ দেখবো আমি। বৃষ্টিতে ভিজবো; আমি বৃষ্টি ছুঁবো। ইচ্ছে হয়। যখন গোধুলী রঙে রাঙাবে সব... চুপটি করে দেখবো। সন্ধ্যা যখন হবে, আকাশপানে ওই... ঝিকিমিকি তারাদের সাথে আমি কথা বলবো.. গল্প করবো সারারাত..ইচ্ছে হয়। আলো আঁধারির ওই খেলায়.. কিছু ভাবনা যখন লুকায়; জোনাকগুলোর মতো আমিও লুকোচুরি খেলবো। ইচ্ছে হয়। ওই আঁধারে খোলা আকাশের নিচে হঠাৎ আমি ঘুমোবো। আমার প্রিয় ঘুম...। ইচ্ছে আমার। ইচ্ছেগুলো আজকে আমার ডানা মেলুক। ভেসে বেড়াক। ইচ্ছেগুলো বেঁচে থাকুক, ভালো থাকুক, আমার মাঝেই, আমার মতো, ইচ্ছেমতো...। - রেহনুমা আহমেদ


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৯১ জন


এ জাতীয় গল্প

→ ইচ্ছেগুলো...

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now