বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
প্রতিদিন সকালে যদি তোমার চুলের গন্ধে
ঘুম ভাঙতো কিংবা দেখা যেতো পুরো কম্বলটা
একাই মুড়িয়ে ঘুমিয়ে আছো,
আমিও আদর করে তোমাকে বুকে নিয়ে
ভাবতেই পারিঃ
"আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ।"
হয়তো তোমার নাকের সাথে আমার ঠান্ডা নাক
ছুয়ে গালের দিকে নেমে নিয়ে নিতাম
তোমার গন্ধ, নিতেই থাকতাম,
তুমি শুধু ছোট্ট খুকীর মত ঘুমের ভান করে থেকো।
পাশে বসে ভূতের মুভি দেখতে বসলে
আমার হাতটা ধরে রেখো।
হাতটা ধরে রেখো রাস্তায় কিংবা রিকশায়, সবখানে..
অথবা মাঝেরাতে খুব এলোমেলো হলে
ঘুমের ঘোরেও আমাকে ছেড়ো না।
ঘর এলোমেলো করার দায়ে
শাড়ির আঁচলে পেঁচিয়ে রেখো,
তারপর নরম হাতে কানমলা দিলেও
বলবো.......ভালোবাসি।
যদি ভুল করে ফেলে যাই ওয়ালেট, পেন ড্রাইভ
কিংবা চাবি মনে করিয়ে দিয়ো।
হয়তো জেনে যাবে একদিন,
হাজার মেয়ের সাথে গল্প করার অভ্যেস
আমার যায় নি কিন্তু হাজার মেয়ের সাথে
তোমাকে মেপো না, নিজেকে তাদের দলে নামিও না, তুমি তোমার জায়গায়, অন্যরা অন্যপাশে,
তুমি জায়গা করে নিয়েছো এই বুকে
কিংবা নিউরনের আবেগের মাপার
স্কেলে সর্বোচ্চ দাগ ছুঁয়েছো।
জানোই সকালের খিঁচুড়ি আর ইলিশের
সাথে মাঠের কৃষকদের মত আমার
শুকনো মরিচ আর পেঁয়াজের ঝাঁঝ ছাড়া চলে না,
বসে আমার পাশে খেয়ে নিয়ো,
তোমার মুখ দেখার তৃপ্তি অন্য রকম।
বাড়ির ভিতর রুমে জানালা দিয়ে,
শীতকালে রাত্রীতে সেখানে বসে
ঝিঝির ডাক শোনা যায়,
বেজির জ্বলন্ত চোখ দেখে ও
লাফালাফির আওয়াজ শুনে
আমাকে জড়িয়ে ধরলে
আমার চেয়ে বেশি খুশি কেউ হয় না,
বিশ্বাস করো,
আমি যতটা না ওপরে ওপরে নার্ভ প্রেসার ধরে রাখি, ভেতরে ভেতরে আমি অনেক দুর্বল,
সেই দুর্বলতা তুমি জানবে,
জানবে কি করলে আমি কষ্ট পাই।
কিন্তু একটা দুর্বলতা আছে
যেটায় কখনো দাগ দিবে না।।
কারনে অকারনে আমাকে জড়িয়ে ধরো,
জেদ করো,
আদর করো,
কিংবা অভিমান।
কিন্তু ছেড়ে যেয়ো না, প্লিজ।
আমি ভবঘুরদের মত হারিয়ে যাই,
এলোমেলো হই, শুধু কাছে টেনে নিয়ে দেখো
কতটা ভালোবাসার কাঙ্গাল আমি।
আমি কারো সাথে কথায় হারতে চাই না,
ভুলে যাই অনেক নাম কিংবা তারিখ,
অপরাধগুলো ঠোঁটের স্পর্শে ক্ষমা করে দিয়ো।
হুট করে রাত তিনটায় আমার ঘুরতে যেতে
ইচ্ছে করলে অবাক হয়ো না।
আকাশের তারা গোনার খেলাটাও
তাই চলবে তোমার সাথে,
অর্ধেক আকাশের তারা গুনবে তুমি।।
বৃষ্টিতে ভিজতে চাই তোমার সাথে,
বৃষ্টিভেজা রাতেও চাই তোমাকে।
একলা ঘরে তোমায় পেলে যদি তিড়িংবিড়িং
নাচানাচি করি হাসবা না মোটেও, মাইর দিবো।।
আমার বেসুরো গলার গানের সাথে যোগ দিয়ো
কারন লিরিক ভুলে যাওয়ার অভ্যাস আমার আছে।
শুধু মায়ের দেয়া সেই গলার চেইনটা
বিশেষ দিনগুলোতে পড়তে ভুলে যেয়ো না।
সবকিছুর পরে এবং শুরুতে
একটি গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেঃ
“এই জন্মে তোমার হাত ধরেছি,
পরের জন্মে তোমাকেই পাবো বলে।
ভালোবাসি তোমাকে“ ভালোবাসি
..............সমাপ্ত.................
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now