বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

ইচ্ছে

"ছোট গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান আনোয়ার হোসেন(guest) (০ পয়েন্ট)

X জীবনের টানে সময়ের প্রয়োজনে অনেক বাধা অতিক্রম করে জীবনের অনেকটা পথ পেরিয়ে এসেছি। এখন আর শৈশবের সেই তারুণ্য নেই। যৌবনে উদ্যোমতাকেও হারাতে বসেছি। অবিরাম ছুটে চলেছি সাফল্য নামের উজ্জ্বল সূর্যের আশায়। ধীরে ধীরে ক্লান্তি এসে বাসা বাধতে শুরু করছে।........... আর এখন বড় ইচ্ছে করছে ফিরে যেতে সেই শৈশবের তরে, যেথা ছিল না কোন দাড়ি, কমা বা ফুলস্টপ। চোখ লাল হলে মা বুঝে যাবে পিঠে পরবে বেদম প্রহার, তবুও সবার চোখ রাঙ্গানি উপেক্ষা করে, প্যান্ট, শার্ট ছুড়ে ফেলে পুকুরেতে ঝাপাঝাপি করেছি ঘন্টার পর ঘন্টা। কারো বাগানের পাকা পেঁপে, পেঁয়ারা খেয়ে বুনো উল্লাসে মেতেছি। কানামাছি, দাড়িয়াবান্ধা আর মার্বেলে কাটিয়ে সারাটিবেলা সন্ধ্যায় চুপি চুপি বাড়ি ফিরেছি। পড়ার টেবিলে হাজিরা দিয়েই বেরিয়ে পরেছি টিভি দেখার নেশায়। রাতে লুকিয়ে কারো ঘরে গিয়ে টিভি দেখা শেষে ফিরে এলে মিলেছে উপহার আর তা হল বেদম প্রহার। ইচ্ছে করছে সে দিন গুলির মত বড়শি হাতে বিলেতে গিয়ে সারাটাবেলা কাটিয়ে দিতে মাছ পাই বা না পাই। রাতে ঘুমের ঘোরেও পানিতে বড়শির কাঠির টিপুনি দেখতেও বড় সাধ হচ্ছে.......! জানি এ ইচ্ছা পুর্ন হবে না এ ভবে, ভাবনা গুলো সবি-ই কল্পিত রয়ে যাবে। অস্ত যাওয়া সুর্য আর কখনই উদিত হবে না। তেমনি ফিরে আর পাব না, হারাবো বা হারিয়েছি যাদের। তাদেরই পথ অনুসরন করে এবেলা,ওবেলা কাটিয়ে অবশেষে, আমার জীবন সূর্যও অস্ত যাবে। পাড়ি জমাবো না ফেরার দেশে। এই সুন্দর পৃথিবীতে একা এসেছি আবার একাই চলে যাবো। মাঝখানে পরে রবে কিছু স্মৃতি। যা দিয়ে কেউ হয়তো আমায় মনে রাখবে কেউ আবার ঘৃনার সাগরে ভাসিয়ে দিবে............! তবুও বড় ইচ্ছে করে..........! অপূর্ণতাকে পূর্ণতা দিতে। না দেখাকে এক পলক দেখে নিতে। অবশেষে তবুও এ বিশ্বাস লালন করি বুকে..... "এপারেতে হলো না তো রয়ে গেল মনে মনে, পরপারে যেন মিলিতে পারি, প্রিয় নবীর সনে।" #Anowar


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১১৭ জন


এ জাতীয় গল্প

→ আবারও আসতে ইচ্ছে করে জিজের ভুবনে
→ আমার ইচ্ছে
→ ইচ্ছে শক্তি
→ ইচ্ছেগুলো...
→ গেদুর ইচ্ছে
→ পড়তে বসতে ইচ্ছে করে না?
→ ইচ্ছে ঘুড়ি
→ ইচ্ছে রাখি
→ অপূর্ণ ইচ্ছেগুলো
→ হারিয়ে যাওয়া ইচ্ছেগুলি
→ ইচ্ছে করে কেউ পতিতা হয় না
→ ইচ্ছে
→ লাবণীর যত ইচ্ছে আজ কাঁদবে
→ ইচ্ছেপরী
→ ইচ্ছে ডানা

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now