বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

ইভা

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়েন সরকার (০ পয়েন্ট)

X ইভার খুব মন খারাপ। আজ ইভার জন্মদিন ছিলো। ছেলেটা উইশ ই করেনি। গত তিনবছর ধরে সবার আগে ছেলেটাই তাকে উইশ করলেও আজ করে নি। কিছুদিন আগে ইভা পারিবারিক ঝামেলায় পড়ে রিলেশন শেষ করে দেয়! কিন্তু রিলেশন তো শেষ ই করা যায়, ভালোবাসা শেষ করা ওতো সহজ না। ইভাও শেষ করতে পারেনি।. . ছেলেটা বড্ড ভালোবাসে তাকে। একবার মেয়েটার ফুচকা খেতে ইচ্ছা হলো। ছেলেটা তখন গ্রামের বাড়িতে ছিল, হরতাল চলছে। সারাদেশ স্তব্ধ। গ্রামের বাড়ি থেকে বাসায় যাওয়া খুবই বিপদজনক। ইভাদের বাসার পাশেই ফুচকার #দোকান। কিন্তু ইভার ভালো লাগেনা ছেলেটাকে ছাড়া ফুচকা খেতে, ইভা ছেলেটাকে মেসেজ দেয় "এই ছেলে, বাড়ি গেছ কেন? আমার ফুঁচকা খেতে ইচ্ছে করছে,তোমাকে ছাড়া খাবনা " . ইভা ব্যাপারটা ভুলেই গেলো। সন্ধ্যা সাতটায় ইভার মোবাইলে কল আসলো, ছেলেটা বলছে " এই যে ম্যডাম একটু নিচে নামবেন? আমার যে খুব চাঁদ দেখতে ইচ্ছে করছে,কিন্তু আকাশে তো চাঁদ উঠেনি, আপনার ই কষ্ট করে বাইরে আসতে হবে। " . ইভা এসব ভাবছে, মাঝে মাঝে চোখে কয়েক ফোটা পানি নিয়ে ও হাসছে। ইভার গতবারের জন্মদিনের আগের দিন ছেলেটার সাথে দেখা হয় ইভার। পরে রাত বারোটায় কল দিয়ে বলে "তোমার ব্যাগেরর ভেতর একটা পেস্ট আর একটা ব্রাশ পাবে, তোমার শ্বাস-নিঃশ্বাসে যেন আজ আমার উপহার মিশে থাকে, তাই এক্ষুনি গিয়ে ও দুটো কাজে লাগাও, হেপি বাড্ডেএএএ " . পরেরদিন দেখা হলে আবার বলে "তোমার বোধহয় টাকার অভাব, তাই দাঁত ব্রাশ না করায় তোমার পাশে থেকে কথা শোনা যায়না গন্ধে, তাই ই এগুলা গিফট করা। " এত দুষ্টু ছেলেটা। . এই মুহুর্তে ইভা কাঁদছে, ছেলেটার চেয়ে অনেক দুরে সে, চাইলেই ছুটে যাওয়া যাবে না তার কাছে, চাইলেই বলা যাবে না এতদিন কোথায় ছিলে? কারন ব্রেকাপ টা ইভাই করেছে। কাঁদতে কাঁদতে রাতে ঘুমিয়ে পড়লো ইভা। . পরদিন ক্লাস শেষে রুমে আসলো, অদ্ভুত এক কষ্ট বুকের ভেতর, না কাউকে বলা যায় না নিজে সয়ে নেয়া যায়। বুকের ভেতর কষ্ট টা ধরাম ধরাম করে লাফায় অনবরত। দুপুরে ঘুম দিয়ে উঠলো ইভা। মোবাইলে ৯টা মিসকল। নাম্বারটা চেনেনা ইভা। কল বেক করলো কিন্তু মোবাইলটা বন্ধ। ইভার রুমমেট বাইরে ছিলো, ভেতরে ঢুকলো "ঐ,বাইরে যাবি? চল ঘুরে আসি " ইভা যেতে চাইলোনা। রুমমেট জোর করে নিয়ে বেরুল আধঘন্টার মধ্যেই। নিচে নিয়ে এলো ইভাকে। ইভার রুমমেট ভুল করে মোবাইল রেখে এসেছে। ইভাকে একটা দোকানের সামনে দাড় করিয়ে রেখে রুমে গেলো। . ইভার খুব কষ্ট হচ্ছে, ইশশ.. একটু যদি ছেলেটাকে দেখা যেত, একটু যদি ছেলেটার গলার স্বর শোনা যেত! একটু যদি কথা বলা যেত! ইশশ.. একটু যদি সম্ভব হতো সব। . ইভা চোখের পাতা বন্ধ করে ফেললো, এইখানে চোখের পানি পড়তে দেয়া যাবে না। ইভার কানে পেছন থেকে শব্দ এলো হঠাৎ " এই যে ম্যডাম, হ্যাপি বার্থ ডে "। . #হেপি_বার্থ_ডে লিখাঃ #চৌধুরী_আদি


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৪৬ জন


এ জাতীয় গল্প

→ আইনস্টাইনের মিথ্যাচারপূর্ণ ড্রাইভার কাহিনী
→ ♦আইন্সটাইন ও তার ড্রাইভারের গল্প♦
→ ভাইভা পরীক্ষা
→ গল্প : #নীলা ম্যাডাম এর ড্রাইভার !!!
→ ইভা......
→ ইভা
→ মেয়েদের কলেজ বাসের ড্রাইভার
→ ইভা
→ (আইভান ডেনিসোভিচের জীবনের একদিন) - পর্ব - ৪
→ (আইভান ডেনিসোভিচের জীবনের একদিন) - পর্ব - ৩
→ (আইভান ডেনিসোভিচের জীবনের একদিন) - পর্ব - ২
→ (আইভান ডেনিসোভিচের জীবনের একদিন) - ১ম পর্ব
→ এক ট্রাক ড্রাইভার
→ মারিয়া মোরেভনা: যার জন্য প্রিন্স ইভানের যত অভযান
→ ১৪.গোয়াদেলকুইভারে নতুন স্রোত (৭-শেষ)

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now