বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

হুজুর যে আমার প্রেমে পড়েছেন (পর্ব:২)

"ছোটদের গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান আর.এম. রকি মাহমুদ (০ পয়েন্ট)

X গোপাল উদাস মুখে বললে, ঠিকই শুনেছেন মহারাজ। আপনি আমার অন্নদাতা প্রভু, আপনিই যখন আমার প্রতি বিরুপ, তখন আমার এ রাজ্যে থেকে লাভ কি? আমি আগামীকালই সপরিবার আপনার রাজ্য ত্যাগ করে চলে যাচ্ছি। আপনি আমার উপর রাগ করবেন না মহারাজ, যেতে দেরি হল বলে। এরজন্য ক্ষমা চাইছি। মহারাজ কৃষ্ণচন্দ্র বিষাদগ্রস্থ হয়ে বললেন, যাবে যখন ঠিকই করে ফেলেছো তখন আর কি হবে বলে? গোপাল আমার যে কি হয়েছে বলতে পারছি না- তোমাকে তাড়াতে পারছি না, আবার কাছে ডাকতেও পারছি না। যেন ভূতে পেয়েছে। রাজা কৃষ্ণচন্দ্রের কথা শুনে গোপাল মুচকি হেসে বললে, প্রেমে পড়লে এমন অবস্থা হয় হুজুর। আপনি যে আমার প্রেমে পড়েছেন। যারা প্রেমে পড়ে তাদের সবারই এ অবস্থা হয় মহারাজ। গোপালের কথা শুনে রাজা রজার অন্তরঙ্গ সঙ্গীরাও হো হো করে হেসে উঠলেন। বলা বাহুল্য, রাজা কৃষ্ণচন্দ্রের আদেশে গোপালের আর রাজ্য ত্যাগ করা সম্ভব হল না। কারণ মহারাজ গোপালকে সত্যিই ভালবাসার মত ভালোবাসতেন। . ভাই-বোনেরা যদি ভালো লাগে তবে 1+ Star দিয়ো...&...কেমন লাগলো কমেন্ট কইরো... (আর.এম.রকি মাহমুদ)


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৬৩ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now