বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

হুদ্দাই

"মজার গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Rafi Orton (০ পয়েন্ট)

X "গল্প লিখে আপনি কোন মহাকার্য সাধন করেন শুনি?" "এ্যা? কি ? কি বললেন জনাব বুঝি নাই!" "জিজেতে গল্প লিখে লাভ টা কি?" "জি লাভ নেই, হুদ্দাই লস! mb কেনার টাকা কেউ দেয় না" "লাভ নাই তো লেখেন কেন?" "হুদ্দাই লেখি জনাব" "লাইক আসে? কমেন্ট আসে?" "জি জনাব, ভুলবশত কিছু লাইক কমেন্ট হুদ্দাই পাই" "লাইক কমেন্ট ভেজে খাবেন ক্ষুধা লাগলে?" "জি না জনাব, ক্ষুধা লাগলে লাইক খাওয়া সম্ভব না" "তাইলে লাভটা কি? লাইক দিয়ে করবেন কি?" "আজ্ঞে লাভ নাই হুদ্দাই লেখি, কমেন্ট এর চিন্তা নাই!" "1k কমেন্ট পান?" "জি না, লেখার মান উচ্চ না, হুদ্দাই লিখি, মানুষ হুদ্দাই পড়ে, আমার হুদ্দাই ভালো লাগে জনাব" "কমেন্ট পান না তো লিখে লাভ কি?" "হুদ্দাই লিখি, লাভ নাই! কমেন্ট ভাইজা কি খাবো?" "আপনার বিষয়টা বুঝতেছি না! আপনার লেখা চরম জঘন্য লাগে" "ধইন্যাপাতা মহাশয়" "ধইন্যাপাতা! what is ধইন্যাপাতা!" "ধন্যবাদ" "ধন্যবাদ দিচ্ছেন কেনো! প্রশংসা করছি?" "জি না" "তাইলে!" "আপনার এতো এনাইলাইসিস পাওয়ার দেখে , আর আপনি যে আমার লেখাকে হুদ্দাই জঘন্য বলেন নি বরং চরম জঘন্য বলেছেন তাতে আমার পুলক লেগেছে তাই আমি খুশি হয়ে গেছি" "হুদ্দাই মানে কি? হুদ্দাই হুদ্দাই করছেন কেনো? এমনি শব্দটার ব্যাবহার করতে পারেন না?" "হুদ্দাই এমনি বলি না, হুদ্দাই বলতে হুদ্দাই ভালো লাগে" "আপনাদের মতো মানুষ যে কোত্থেকে আসে! আর কখনও লিখবেন না আপনার লেখা দেখলে মাথা গরম হয়ে যায়" "জনাব শীতকালটা একটু লিখি?" "কেন?" "মাথা গরম হলে শরীর গরম হয়, শীতের দিনে আরামের বিষয়" "আপনি যে শুধু বাজে লেখেন তা না আপনি মানুষ টাও বোগাস" "আচ্ছা" সে আমাকে ব্লকাইয়া গেলো, বুঝিলাম না সে তার মিশন সাকসেসফুল হওয়ার পূর্বেই কেনো ব্লকাইয়া গেলেন, তবে মনে মনে ডিংকা চিকা গানটিরও উদ্রেক হইলো এই ভাবিয়া যে, এতোদিন ধৈর্য্য লইয়া আমার সব লেখা পড়িয়াছেন তিনি, তিনি আমার মনোযোগী পাঠক, যিনি এ যাবত কালের সব লেখা মনোযোগ নিয়া পড়িয়াছেন এবং তিনি আগ্রহের সহিত আমার লেখা বন্ধ করিবার জন্য রীতিমত থিসিস রচনা করিয়া লইয়াছেন ওহে! একখানা কথাই জানিতে মনে সাধ হইয়াছে বড়, ব্লকটাই যদি মারিবে তবে হুদ্দাই এতো বাক্য ব্যায় কেনো করিলে আর বাক্য ব্যায়ই যদি করিলে তবে ব্লক টা কেনো মারিলে! আজ এইটাও হুদ্দাই লেখলাম রে শ্যাম,আমার ওপর পচা ডিম ছোড়া হইতে বিরত থাকুন, ভালো ডিম আস্তে করে সামনে রাখুন, আন্ডার মেলা দাম


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১১০ জন


এ জাতীয় গল্প

→ হুদ্দাই

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now