বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

হরর ক্লাবে লাশ

"ভৌতিক গল্প " বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান নাসরুল্লাহ (০ পয়েন্ট)

X যাদের দাদা-দাদি এখনও বেঁচে আছেন তাদের জীবনে ঘটে যাওয়া অদ্ভুত ঘটনা যিনি শোনেননি তাদের মতো দুর্ভাগা আর নেই। আমি কিন্তু ওইসব দুর্ভাগার কাতারে নেই। আমি শুধু দাদির কাছ থেকে নয়। দাদির বোনের কাছ থেকেও শুনেছি তার জীবনে ঘটে যাওয়া সব অদ্ভুত গল্প।   আজ থেকে প্রায় পাঁচ বছর আগে তার কাছ থেকে শোনা অদ্ভুত গল্প আজ আপনাদের বলবো। সেদিন থেকে ৩০ বছর আগে ঘটে যাওয়া দাদির জীবনের অদ্ভুত একটা গল্প আমাকে শোনান। আগেই বলে নেই, আমাদের জেলার প্রধান ডোম দুলাল মিয়া (যিনি মৃত মানুষকে কেটে ময়না তদন্ত করেন) আমার দাদির দূসম্পর্কের ভাই হন।   একদিন আমার ওই দাদির মেয়ের বাড়ি কাকচিড়া থেকে তার বাড়ি কদমতলা আসছিলেন। এখনকার মতো ওই সময় গাড়ির ব্যবস্থা না থাকায় তিনি হেটেই আসছিলেন। দূরত্ব অনেক হওয়ায় জেলা শহরে আসতেই রাত হয়ে যায় তার। কি আর করা একা আর বাড়ির পথে যাওয়ার সাহস না করে চলে গেলেন শহরের চরকলোনিতে তার ভাই ডোম দুলালের বাসায়। তিনি বাসায় যাওয়ার পরে হাসি খুশি সবাই। আমার দাদির ভাই ডোম দুলালের ঘর (রুম) ছিলো একটা। ঘরটির অবস্থান ছিলো নদীর একেবারে পাশেই। বলতে গেলে দূর থেকে ঘরটা দেখলে মনে হবে ভূতুরে কোন বাক্স যেন। তার আর্থিক অবস্থা ভালো না থাকায় জড়াজীর্ণ ওই একরুমের ঘরেই তিনি ও তার স্ত্রী থাকতেন। জড়াজীর্ণ ঘর হলেও সেদিন রাতে তিন জনের হাসি তামাশার কোনো কমতি ছিলো না তাদের।   কিন্তু ভাইর বাড়ির এই হাসিখুশি আবহটা যে এই তিন জনের বাইরে আরেক লোক শেষ করে দিবে তা  তখনও জানতেন না কেউ। যা হোক, রাত তখন ৮টা, খাবার খেয়ে শুতে যাবেন সবাই। তবে একটা সমস্যা ছিল। ঘর একটা, সেই ঘরে শোয়ার খাটও ছিলো একটা। কিন্তু মানুষ তিনজন। তাই অতিথি হিসেবে দাদিকে ঘুমুতে দেয়া হলো খাটে। আর দাদির ভাই আর তার স্ত্রী ঘুমালো নিচে মানে খাটের পাশেই মাটিতে।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৯৪ জন


এ জাতীয় গল্প

→ হরর ক্লাবে লাশ ৩
→ হরর ক্লাবে লাশ ২
→ হরর ক্লাবে লাশ

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now