বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
আমাদের স্কুলে একজন নতুন স্যার এসেছেন।তার নাম ইরহাম।তিনি আমাদের বাংলা ক্লাস করেন।আমরা সবাই তার সাথে খুব মজা করি।স্যার খুব ভালো গান গাইতে জানে এবং অনেক মজার মজার গল্প বলতে পারে।আমরা প্রায়ই বাংলা ক্লাসের টাইমে স্যারকে গান গাইতে বলি, স্যারও মাঝে মাঝে গান শোনান।স্যার যেদিন প্রথম আমাদের ক্লাস করতে এলো সেদিন সবাইকে যার যার নাম জিজ্ঞেস করছিল।তো এক পর্যায়ে স্যার আমাকে নাম জিজ্ঞেস করল।আমি তখন আমার বান্ধবীর সাথে কথা বলছিম, তাই খেয়াল করিনি।স্যারঃ তোমার নাম কি?আমি চমকে গিয়ে বললামঃ জ্বি, স্যার?স্যারঃ বলছি তোমার নামটা কী?আমিঃ রাওহা।স্যারঃ তোমার নাম রাওহা না হয়ে হরিণী হলে ভালো মানাত।আমিঃকেন? স্যার।স্যারঃ কারন তোমার চোখ খুব বড় আর হরিণের চোখের মতো টানা টানা।আমিঃ না তো স্যার, আমার চোখ খুব ছোট ঠিক বিড়ালের চোখের মতো।স্যারঃহা হা হা হরিণীতো দারুন দুষ্ট।আমিঃ জ্বী স্যার, হরিণ শুধু লাফালাফি করে।স্যারঃ ঠিক তোমার মতো, তাইনা।আমিঃ স্যার, ঘন্টা পড়ে গেছে।স্যারঃওও,আচ্ছা আমি যাই। কালকে তোমাদের সবার নাম জেনে নেব।আমার ক্লাসমেট নিহাঃহরিণী,চল অফিস রোমে যাই ।আমিঃতুই আমাকে হরিণী ডাকিস কেন? নিহাঃস্যারই তো বলছে।তখন থেকে সবাই আমাকে হরিণী ডাকে।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now