হৃদয়ের নীলপরী (পর্ব৩)
X
রনি বাসায় আসলো।কি যেন একটা মনের ভেতর ঢুকে গেল আজকে ইসরাতকে দেখার পর থেকে।এর আগে দুইদিন দেখা হয়েছিল কিন্তু চেহেরা ভালো করে দেখেনি।আজকে দেখে সত্যি অনেক ভালো লেগে গেল।দারুন একটা ভালো লাগা।রনি ছাদে গেলো।বাউন্ডারির ওপর বসে ভাবতে লাগলো।বার বার সেই হাসিমুখের চেহেরা ভাসতে লাগলো।আজকে রনির মন স্বাভাবিক নয় কি যেন একটা ঢুকে মনের ভেতর।রনি আবার বাসা থেকে বের হয়ে গেল।হাটতে লাগলো।হাটতে হাটতে খালাতো বোনের বাসার সামনে আসলো।ওপরে তাকিয়ে দেখলো বারান্দায় ইসরাত।রনি ইসরাতকে ডাক দিল।ইসরাত নীচে তাকিয়ে বলল,"কি হয়েছে ডাকছেন কেন?"
"আপনি কি এই বাসায় থাকেন?"
"জ্বি।"
"ওহ এখানে আমার খালাতো বোন রিফাহ থাকে।"
"তাই নাকি! রিফাহ আপনার বোন?"
"হ্যা।"
"ওহ।"
রিফাহ ঘরের ভেতরে ঢুকে দেখলো ইসরাত কার সাথে যেন কথা বলছে।বারান্দায় এসে নীচে তাকাতেই দেখলো তার রনি ভাই।
রিফাহ বললো,"কি ভাইয়া এখানে কেন?"
"এইতো এমনি হাঁটছিলাম।"
"ওহ হাঁটো।"
"আচ্ছা থাক তুই আমি যাই।"
"যাও ভাইয়া।"
ইসরাত রিফার দিকে তাকিয়ে বলল,"ওহ এটাই তোর রনি ভাই যে কিনা সেই স্মার্ট হেব্বি দেখতে।"
"হ্যা।"
"তোর ভাইই আমার চশমা ভেঙেছে।"
" আবার কিনেও দিয়েছে।"
"হুমম।"
ইসরাত ঘরে ভেতর চলে এলো।
রাত ২ টা বাজে।রনি লুকিয়ে লুকিয়ে বাড়ি থেকে বের হয়ে গেল।গাছ বেয়ে ইসরাতের রুমের বারান্দায় গেল।রিফাহকে কল দিলো।রিফাহ ঘুম ঘুম চোখে কল ধরে বলল,"কি হয়েছে ভাইয়া?"
"তুই একটু বারান্দায় আয় কিন্তু একা আসবি।"
"বারান্দায় কেন ভাইয়া?"
"আমি আসতে বলছি তুই আয়।"
রিফাহ বারান্দায় এসে দেখলো রনি দাঁড়িয়ে আছে।
"কি ব্যাপার ভাইয়া তুমি এখানে?"
"আস্তে বল ইসরাত জেগে যাবে তো।"
"এত রাতে কেন তুমি?"
"এই তুই কি ইসরাতের ব্রেস্ট ফ্রেন্ড?"
"হুমম তো!"
"এই ইসরাতের কি বিএফ আছে?"
"এটা শুনে তুমি কি করবে?"
"বল না আছে নাকি।"
"না বিএফ ,হাসবেন্ড, লাভার এসব কিছু নেই।কিন্তু তুমি এটা শুনে কি করবে?"
"ওর আইডির লিংকটা দে।"
রিফাহ আচার্য হয়ে বলল,"ভাইয়া তুমি ইসরাতের আইডি লিংক কি করবে?ওহ বুঝেছি হয়ে গেসে না!"
"আরে না।দে তুই।আমার লক্ষী সোনা ময়না বোন।ভাইয়ের জন্য এইটুকু করবি না!"
"ভাইয়ের জন্য তো অনেককিছু করবো।কিন্তু কেন করবো সেটা জানতে হবে না!"
"পরে বলবো তুই আগে লিংক দে।"
ইসরাত রিফাহকে না দেখতে পেয়ে ডাকতে লাগলো।রনি বললো,"তুই দে আমি এখন যাই।"
ইসরাত বারান্দায় এলো।রিফাহর সমানে দাঁড়িয়ে বললো,"কিরে এখন এখানে কি করিস?"
"কিছু না এমনি দেখছিলাম।"
"ওহ চল ঘুমাই।"
গল্পটির বিষয়ে মন্তব্য করুন গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now