বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
এক ব্যক্তি এসে সুফয়ান আস-সাওরীকে জিজ্ঞেস করলোঃ “আমি হৃদয়ের ব্যাধিতে ভুগছি, আমাকে কোনো প্রতিষেধক দিন।”
সুফয়ান বললেনঃ " তুমি ইখলাসের শেকড়, সবরের পাতা ও বিনম্রতার রস জোগাড় কর, এরপর এগুলোকে তাকওয়ার পাত্রে রাখো। এখন এতে আল্লাহ-ভীতির জল ঢালো এবং পাপের অনুশোচনার যে আগুন তাতে গরম কর। এবার একে আল্লাহ্র সদা উপস্থিতির ব্যাপারে যে সচেতনতা সেটার ছাঁকনি দিয়ে ছেঁকে নাও। অতঃপর একে সত্যবাদিতার মুঠি দিয়ে তোলো এবং ক্ষমা ভিক্ষার পেয়ালা দিয়ে পান করো। ধর্মপরায়ণতা দিয়ে এবার অজু করে নাও এবং হিংসে ও লোভ থেকে দূরে থাকো। আল্লাহ্ চান তো তুমি অন্তরের ব্যাধি থেকে মুক্তি পাবে। "
এখানে ইখলাসের শিকড় মানে নিয়ত, সবুরের পাতা হলো ধর্য্য, বিনয় ও নম্রতার রস জোগাড় করে তাকওয়া মানে আল্লাহ ভীতির পাত্রে রাখতে বলেছেন। এগুলো পাপের অনুশোচনার আগুনে জ্বালাতে বলছেন। অতঃপর যা বলছেন তাই করলে হৃদয়ের ব্যাধি দূর হবে।
[উস্তাদ শায়খ মুহাম্মাদ বিন হাস্সানের “ফিক্হ আদ-দা’ওয়াহ” লেকচার থেকে নেয়া]
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now