বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
হৃদয়ে ২১
মোঃ আখতারুজ্জামান রাসেল।
মায়ের ভাষা বাংলা ভাষা। বাংলা আমার মুখের, প্রাণের, সুখের ভাষা। আজ ২১ শে ফ্রেব্রুয়ারি, আমাদের মাতৃ ভাষা দিবস। তাই শ্রদ্ধা আর ভালোবাসা জানাচ্ছি সকল ভাষা শহীদদের প্রতি! আজ প্রথম শ্রেনীর অনেক মানুষকে বিভিন্ন চ্যানেলে দেখা যাবে শহীদ মিনারে আবেগে আপ্লুত হয়ে শুয়ে পড়েছে। আহ্ বাংলা ভাষার প্রতি কত প্রেম তাদের। কিন্তুু তাদের সন্তানদের বন্দী করে দিয়েছে ইংলিশ মিডিয়াম কোন প্রতিষ্ঠানে। অ,আ,এ,ঐ এর পরিবর্তনে গিলতে হচ্ছে g,a,d,h,a....।
মাকে mammi,বাবাকে Dadi না বললে শুনতে বেশ বীভৎস লাগে কেমন যেন ক্ষেৎ ক্ষেৎ শোনায়। ইংরেজি ভাষা জানা একটা মানুষের জন্য খুব প্রয়োজন কিন্তুু মাতৃ ভাষা বিসর্জন দিয়ে নয়। বছর দুয়েক আগে আমার কাছে একটা ফ্রেন্ড রিকুয়েস্ট আসে এক আলতা সুন্দরীর কাছ থেকে, চেহারা বেশ চকচকে, লোভনীয়! একসেপ্ট করার পরের দিন আমায় ইংরেজি প্রশ্ন করতে থাকে। আর আমি বাংলায় উওর দেই। একটা সময় মেসেজ আছে ....Rural, Rustic!!!
আমিও একটু বাজে ভাবে বললাম, বাংলার কুসন্তান। এর পর আমায় ব্লক দিলো। আরে ভাই আপনি যখন বাংলা ভাষাকে এতোই বিভৎস মনে করেন তাহলে বাংলার মাটিতে আপনি থাকারই যোগ্য নন। বাংলা ভাষাকে ভালোবাসুন, মায়ের ভাষাকে মর্যাদা দিন। আর না দিতে পারলে দেশ ছেড়ে গিয়ে ইংরেজদের সাথে বিছানা পাতুন, তাতে অন্তত কষ্ট করে ইংলিশ মিডিয়ামে খরচ করে সন্তানকে ইংরেজি শেখাতে হবে না। কারণ ওটাই ওদের মাতৃভাষা!
আমি বাংলায় মাতি উল্লাসে করি বাংলায় হাহাকার। আমি সব দেখে শুনে ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now