বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

হৈটি টৈটি:একজন অসাধারন খেলোয়াড়-(1)

"সাইন্স ফিকশন" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান শিমুল (০ পয়েন্ট)

X হৈটি টৈটি। প্রফেসর ভাগনারের আবিষ্কার আলেক্সান্দর বেলিয়ায়েভ কর্তৃক সংগৃহীত তার জীবনীর মালমশলা। লেখক:আলেক্সান্দর বেলিয়ায়েভ। ১,একজন অসাধারন খেলোয়াড় বার্লিনের মস্ত বুশ সার্কাসটি লোকে লোকারণ্য।চওড়া ব্যালকনিগুলোতে নিঃশব্দে বাদুড়ের মতো ওয়াটাররা ছোটাছুটি করছে বিয়ারের মগ নিয়ে।যাদের পানপাত্রের ঢাকনা খোলা, অর্থাত বোঝা যাচ্ছে তৃষ্ণা মেটেনি, তাদের সামনে নতুন মগ ভর্তি করে দিয়ে যাচ্ছে তারা।একেবারে মেঝের উপর রেখে দিয়েই ছুটছে আরো তৃষিতদের ডাকে সাড়া দিয়ে।আইবুড়ি মেয়েদের সঙ্গে নিয়ে যেসব গিন্নী বান্নি মহিলারা এসেছে, তারা গ্রিজ-প্রুফ প্যাকেট খুলে স্যান্ডউইচ চিবুচ্ছে আর কালো পুডিং ও ফ্রাঙ্কফুর্ত সসেজ খাচ্ছে গভীর অভিনিবেশসহকারে; চোখ তাদের সবারই রঙ্গভুমির দিকে। অবশ্য একথা বলতেই হবে যে, দর্শকরা এত বিপুল সংখ্যায় সেটা ঐ ফকিরের খেলা বা ব্যাঙ গিলে খাওয়া মানুষটার জন্য নয়।এই অংশ কখন শেষ হবে তার জন্য উদগ্রীব হয়ে অপেক্ষা করছে সবাই। কখন আসবে হৈটি টৈটির পালা।তার সম্পর্কে নানা রকম সব আশ্চর্য আশ্চর্য কাহিনী শোনার গেছে; কাগজে প্রবন্ধ বেরিয়েছে তাকে নিয়ে, বৈজ্ঞানিকেরাও আগ্রহী হয়ে উঠেছে। সে এক হেঁয়ালি লোকে তাকে নিয়ে পাগল।তার প্রথম আগমন থেকেই সার্কাসের টিকিট ঘরে ঝুলতে শুরু করেছে 'হাউসফুল' নোটিশ।যারা কোনো দিন সার্কাসের চৌকাঠও মাড়াইনি তারাও এসে জুটতে শুরু করেছে এখানে। গ্যালারি আর পিঠ অবশ্য নিয়মিত সার্কাসভক্তদের দিয়েই অর্থাত মজুর, কেরানি, দোকান কর্মচারী আর তাদের পরিবার দিয়েই ভরা।কিন্তু বক্স আর স্টলে দেখা যেতে লাগলো সেকেলে ওভারকোট আর..........(চলবে)


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮৪ জন


এ জাতীয় গল্প

→ হৈটি টৈটি:একজন অসাধারন খেলোয়াড়-(1)

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now