বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

হযরত সুলাইমান আঃ ও পেঁচার কাহিনী

"ইসলামিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান karim (০ পয়েন্ট)

X হযরত সুলাইমান আঃ ও পেঁচার বিস্ময়কর কাহিনী। ******************************************* একদা হযরত সুলাইমান আঃ এর নিকট একটি পেঁচা আসিয়া সালাম দিল। সুলাইমান আঃ জবাব দিলেন। তারপর বল্লেন হে পেঁচা, তুমি শস্যদানা কেন খাওনা ? পেঁচা উত্তর করিল, ইহার কারন এই শস্য দানার কারনেই হযরত আদম আঃ বেহেশত থেকে বিতাড়িত হয়েছিলেন তাই। আবার জিজ্ঞাসা করিলেন তুমি পানি খাওনা কেন? উত্তরে বলিল, কওমে নুহু পানিতে ডুবিয়া মারা গিয়াছিল বলিয়া। প্রশ্নঃ তুমি জনবসতিতে না থাকিয়া বিরান ভুমিতে থাক কেন? উত্তরঃ বিরান ভুমিতে থাকিয়া আমি বলিতে থাকি আজ কোথাই তাহারা যাহারা এই ভুমিতে একদিন জুলুমের রাজ্যত্ব কায়েম করেছিল। প্রশ্নঃ তুমি যখন জনবসতির উপর দিয়া উড়িয়া যাও তখন কি বলিতে থাক? উত্তরঃ তখন আমি বলিতে থাকি বনি আদমের জন্য ধ্বংস, কিভাবে তাহাদের ঘুম আসে অথচ সামনে তাদের মৃত্যু অপেক্ষা করছে।কি ভাবে তারা জুলুমবাজি করে, অথচ কিয়ামতে তাদের হিসাব দিতে হবে। প্রশ্নঃ তুমি দিনের বেলা বাহির হওনা কেন? উত্তরঃ দিনের বেলা মানুষ একে অন্যের উপর জুলুম অত্যাচার করে,তাই তাদের উপর ঘৃনায় আমি বার হইনা। প্রশ্নঃ তুমি দিনের চেঁচিয়ে ডাকাডাকি কর তাহাতে কি বলিয়া থাক? উত্তরঃ আমি বলিতে থাকি হে অলস লোকেরা সাব- ধান হইয়া যাও। পথের সম্বল তৈরি কর অনেক দুরের পথ পাড়িদিতে হবে।অতএব পরকালীন সফরের জন্য প্রস্তুত হইয়া যাও। সেখানে কাওকে সাহায্যকারী রুপে পাবে না। হযরত সুলাইমান আঃ আল্লাহর প্রশংসা করে বল্লেন, যে পাখিদের মধ্যে পেঁচার চাইয়ে কল্যানকর ও সহমর্মী প্রানী আর নাই। কিন্তু জাহেল লোকদের অন্তরে পেঁচার চাইতে নিকৃষ্টতম প্রানি আর নাই। আসলে তাহাদের অন্তরই নিকৃষ্ট।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৭৭ জন


এ জাতীয় গল্প

→ হযরত সুলাইমান আঃ ও পেঁচার কাহিনী

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now