বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
হযরত লোকমান ছিলেন প্রাচীন কালের একজন মহাজ্ঞানী ব্যক্তি।তার জ্ঞানগরিমার কথা আল্লাহপাক পবিত্র কুরআনে উল্লেখ করেন।তার নামে একটি স্বয়ংসম্পুর্ন সুরা নাযিল করেছেন।সুরার নামঃ সুরা লোকমান।আয়াত সংখ্যাঃ ৩৪
জীবনের শেষপ্রান্তে তিনি স্বীয় সন্তানকে লক্ষ্য করে ১০০ উপদেশ দিয়েছিলেন , তার মধ্যে উল্লেখ যোগ্য হচ্ছে-
১।বৎস্য ! আল্লাহর সান্নিধ্য অবলম্বন করবে।
২।অন্যকে উপদেশ দেওয়ার আগে নিজে আমল করার চেষ্টা করবে।
৩।নিজের মান মর্যাদা রেখে কথা বলবে।
৪।ভালোমানুষ রুপে বিবেচিত হতে সচেষ্ট থাকিবে।
৫।স্বীয় অধিকারের প্রতি সচেতন থাকিবে।
৬।গোপন তথ্য কাহারো নিকট প্রকাশ করিবে না।
৭।বিপদে বন্ধুর পরিক্ষা নিবে।
৮।বন্ধুদের ভালোমন্দের উভয়টার পরিক্ষা নিবে।
৯।অবোধ এবং অজ্ঞ ব্যক্তিদের কাছে থেকে দূরে থাকিবে।
১০।বিচক্ষন ও জ্ঞানী ব্যক্তির সাথে বন্ধুত্ব রাখিবে।
১১।ভালো কাজে পুনঃপুনঃ অংশগ্রহন করবে।
১২।নিজের কথা প্রমান করে দিবে।
১৩।বন্ধুদের সাধ্যমত ভালোবাসবে।
১৪।শত্রু মিত্র সকলের সাথে হাসি মুখে সাক্ষাত করবে।
১৫।মাতা পিতাকে সর্বাধিক সম্মান করবে।
১৬।শিষ্যকে সর্বাধিক মর্যদার দৃষ্টিতে দেখবে।
১৭।আয়ের প্রতি লক্ষ্য রেখে ব্যয় করবে।
১৮।প্রত্যেক কাজের মধ্যমপন্থা অবলম্বন করবে।
১৯।বীরত্বকে নীতি হিসাবে গ্রহন করবে।
২০।কথা বলার সময় মুখ আয়ত্বের মধ্যে রাখবে।
২১।শরীল এবং পোশাক পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে।
২২।ঐক্যবদ্ধ হয়ে থাকবে।
২৩।প্রচলিত অস্ত্র এবং যানবাহন পরিচালনা শিখে নিবে।
২৪।প্রত্যেক ব্যক্তিকে তার নিজ যোগ্যতা অনুযায়ী দায়িত্ব প্রদান করাবে।
২৫।রাতের বেলায় যদি কথা বলার প্রয়োজন হয় তা হলে আস্তে এবং নরম স্বরে কথা বলবে।
২৬।দিনের বেলায় কথা বলার সময় চতুর্দিক লক্ষ্য করে বলবে।
২৭।কম খাওয়া,কম কথা বলা এবং কম ঘুমানোর চেষ্টা করবে।
২৮।নিজের জন্য যা পছন্দ করে অন্যের তা পছন্দ করবে।
২৯।বিচক্ষণতা এবং কৌশল অবলম্বন করে কথা বলবে।
৩০।উপযুক্ত শিক্ষিত না হয়ে অন্যেকে শিখাতে যেও না।
৩১।অন্যের ধন সম্পদের প্রতি লক্ষ্য করবে না।
৩২।নীতিহীনদের কাছ থেকে কৃতজ্ঞতা আশা করবে না।
৩৩।কোনো কাজেই চিন্তামুক্ত হইও না।
৩৪।যে কাজ তুমি করোনি সে কাজ করেছ বলে মনে কর না।
৩৫।আজকের কাজ আগামীকালের জন্য ফেলে রাখবে না।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now