বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

হযরত ইমাম জাফর ছাদেক (রাদিআল্লাহু তাআলা আনহু)ও এক নাস্তিক নাবিক

"ইসলামিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Md Raz Khan (০ পয়েন্ট)

X এক নাস্তিক নাবিকের সাথে হযরত ইমাম জাফর ছাদেক(রাদিআল্লাহু তাআলা আনহু) এর বিতর্ক হয়েছিল। সেনাবিক বলতো যে, আল্লাহ বলতে কিছু নেই (মাজাল্লা)!হযরত ইমাম জাফর ছাদেক (রাদিআল্লাহু তাআলা আনহু)তাকে জিজ্ঞেস করলেন, আপনি তো জাহাজ চালক,সমুদ্রে কি কখনো তুফানের সম্মুখীন হয়েছিলেন? সেবললো, হ্যাঁ, আমার স্পষ্ট স্মরণ আছে যে, একবার আমারজাহাজ সমুদ্রের ভয়ানক তুফানে পতিত হয়েছিল। হযরতইমাম জাফর ছাদেক জিজ্ঞেস করলেন এরপর কিহয়েছিল? সে বললো আমার জাহাজ ডুবে গিয়েছিল এবংজাহাজের সমস্ত যাত্রী ডুবে মারা গিয়েছিল। তিনি(রাদিআল্লাহু তাআলা আনহু) জিজ্ঞেস করলেন, আপনিকিভাবে বেচেঁ গেলেন? আমার হাতের কাছে জাহাজেরএকটি তক্তা ভেসে এসেছিল। আমি সেটার সাহায্যেসাঁতরিয়ে কূলের প্রায় কাছাকাছি এসে গিয়েছিলাম।কিন্তু পানির স্রোতে সেই তক্তাটা হাতছাড়া হয়ে যায়।তখন নিজেই চেষ্টা করতে লাগলাম। হাত পা নড়াচড়াকোন মতে কিনারে এসে পৌঁছলাম। হযরত জাফর সাদেকফরমালেন, এবার আমার কথা শোনেনঃযখন আপনি জাহাজে ছিলেন, তখন আপনার জাহাজেরউপর এ বিশ্বাস ও আস্থা ছিল যে, এ জাহাজ আপনাকেকূলে পৌঁছাবে। যখন সেটা ডুবে গেল তখন আপনার আস্থাও ভরসা তক্তার উপর ছিল, যা হঠাৎ আপনার হাতেলেগেছিল। কিন্তু যখন সেটাও আপনার হাতছাড়া হয়েগেল, তখন সেই অসহায় অবস্থায় আপনার কি এরকম আশাছিল যে, কেউ বাঁচাতে চাইলে আমি বাচঁতে পারি? সেবললো, এ আশা তো নিশ্চয়ই ছিল। হযরত ইমাম জাফরছাদেক (রাদিআল্লাহু তাআলা আনহু) ফরমালেন, কারকাছে এ আশা ছিল? কে বাঁচাতে পারে? এ প্রশ্নে সেনাস্তিক নিশ্চুপ হয়ে গেল। তিনি ফরমালেন, ভালমতেস্মরণ রাখুন, সেই অসহায় অবস্থায় আপনি যে সত্ত্বারকাছে আশাবাদী ছিলেন, সেই হলো খোদা, সেইতোমাকে বাচিঁয়েছে। নাবিক এ কথা শুনে মোহমুক্ত হলোএবং ইসলাম গ্রহণ করলো। (তাফসীরে কবীর ২২১ পৃঃ ১জিলদ)।সবকঃখোদা একজন নিশ্চয়ই আছে। বিপদের সময় অনায়াসেখোদার দিকে খেয়াল যায়। খোদার অস্তিত্বের স্বীকারস্বভাবগত বিষয়।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮৩ জন


এ জাতীয় গল্প

→ হযরত ইমাম জাফর ছাদেক (রাদিআল্লাহু তাআলা আনহু)ও এক নাস্তিক নাবিক

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now