বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

হিমুর সাথে প্রথম সাক্ষাৎ-(01)

"ছোট গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়াদুল ইসলাম রূপচাঁন (০ পয়েন্ট)

X আমার পরিচিত সেই হিমুকে ভরা বর্ষায় ২ ঘন্টা অপেক্ষা করিয়ে,বহু নাকানিচুবানি খাইয়েও আমার শান্তি হলো না।আর তাই তার সাথে একটিবার সাক্ষাত এর জন্য অনুরোধ করলাম।হিমু অনুরোধ শুনেই তেলে বেগুন এ জ্বলে উঠল- - নাহ নাহ,মোটেও না।তোমার সাথে কখনই দেখা করবো না। - প্লিজ।এবার সত্যিই আসবো। - বিশ্বাস করি না। - মানুষ ত বারবার একই ভুল করে না তাই না? - তুমি মেয়ে হলা ফাজিল মেয়ে।তুমি আবার আমারে দাড় করায় রাখবা না? সেটা ত হবে না। - প্লিজ। - নো প্লিজ ফ্লিজ - আমি একটা মেয়ে,অসুবিধায় পড়েই আসতে পারিনি।এবার আসবো।কথা দিলাম। - আচ্ছা,চিন্তা করতে দাও।ভেবে জানাই। - ওকে,ভাবুন। ২ ঘন্টা ভাববার পর..... - হ্যালো,আছো না কি? - আছি।বলেন। - দেখা করা যায়,তবে এবার না আসলে... - না না আসবো আসবো - তাহলে সামনের সোমবার দেখা হোক। - হুম,হোক। সোমবার আমি আজ রূপা সেজেছি। শাড়ি পড়ে কলেজ আসা যেমন ভয়ংকর,তেমনি সন্দেহজনক হওয়ায় নীল রং এর একটা সুন্দর জামা পড়ে এসেছি।চোখে কাজল,কপালে কালো টিপ,হাতে নীল চুড়ি।পায়ে পায়েল ও আছে।এই হিমুর আবার পায়েল খুব পছন্দের।যাই হোক।আমি তাকে বলেছি ১১ টায় আসতে।এসেছে কি না কে জানে? আসার ত কথা।আবার হিমু বলেও কথা,হিমুদের ত আবার ঠিক ঠিকানা নেই।কলেজ থেকে বেরুতে বেরুতে প্রায় ১১.১২ বেজে গেলো।কলেজ থেকে বের হয়েই দেখি কলেজ এর সামনে এক লোক অনেকগুলো লাল গোলাপ নিয়ে বসে আছে।মনে হলো,একটা গোলাপ কিনি তার জন্য,কিন্তু, উনি যদি ক্ষেপে যায়! থাক।দরকার নেই।আমি চারপাশে খুজছি উনাকে।আচ্ছা,উনি কি আজ হলুদ পান্জাবি পড়ে আসবে? তার কি হলুদ পান্জাবি আছে? ইসস।জানা হয়নি ত।জেনে নেওয়া লাগত। আমি ফোনটা ব্যাগ থেকে বের করলাম।কল দিলাম।হঠাৎ দেখি একজন ইশারা করছে।তাহলে উনিই হিমু।সুবিধাবাদী হিমু!


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১২৭ জন


এ জাতীয় গল্প

→ হিমুর সাথে প্রথম সাক্ষাৎ-(01)

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now