বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
টিং টং টিং টং
ঋতু - আরে রনি তুই? আয় ভেতরে আয় ।
রনি - আপু আমি তোমাদের এখানে থাকতে এসেছি ।
- তা বেশ । কিন্তু এমন কি হলো যে তুই এভাবে ব্যাগ পত্র নিয়ে ,,,,,,,
- মায়ের সাথে ঝগড়া হয়েছে ।
- আচ্ছা যা । ফ্রেশ হয়ে আয় । আমি খাবার বারছি ।
উপরের কথা গুলি রনি ও তার বড় বোন ঋতুর ।
.
- রনি হলো তোর? খেতে আয় ।
- হ্যাঁ খেতে দাও ।
- একি? হলুদ পান্জাবি পরলি কেন? কোথাও যাবি?
- না ।এখন থেকে হলুদ পান্জাবিই পরব ।
- কেন?
- পরে বলবো । এখন খেতে দাও ।
.
সন্ধ্যা বেলা ঋতুর স্বামী রিয়াদ এলো বাসায় । খাওয়া দাওয়া শেষে ঋতু বলল রনি এসেছে । এখন থেকে এখানে থাকবে ।
রনি এসেছে শুনে রিয়াদ মহা খুশি ।
- রনি এসেছে সেটা আগে বলনি কেন ? যাও । রনিকে ডেকে আনো ।
- ডাকতে হবে না দুলাভাই । আমি নিজেই চলে এসেছি ।
- কি খবর শালাবাবু?
- এই তো ভাল ।
- কিন্তু তুমি হলুদ পান্জাবি কেন পরেছ?
- আসলে আমি এখন হলুদ পান্জাবি পরব । কারণ আমি হিমু হতে চাই ।
রিয়াদ ও ঋতু এক সাথে বলে উঠল ___
কি!?????? হিমু???????? কিন্তু কেন????????
- কেন ??? হিমু হওয়া কি দোষের কিছু??? তোমরা ও কি হুমায়ুন আহমেদ এর 'হিমু মামা' গল্পের মত শুরু করবে নাকি ।
- হুমায়ুন আহমেদ এর বই পড়ে তোর মাথা খারাপ হয়ে গেছে ।
- কেন? আমি তো ঠিক আছি ।
রিয়াদ - আচ্ছা শালা বাবু তুমি তো বড় হয়েছো । এখন একটা ভালো চাকরি ও করছো । এবার বিয়ে কর । এই হিমু হওয়ার চিন্তা বাদ দাও । দরকার হলে বল মেয়ে দেখি?
- হুমায়ুন আহমেদ বলেছেন '' প্রেম করে বিয়ে করলে নিজের প্রেমিকাকে বিয়ে করতে হয় আর পরিবারের পছন্দ মত বিয়ে করলে অন্যের প্রেমিকাকে বিয়ে করতে হয় ''। আমি অন্য কারো প্রেমিকাকে বিয়ে করতে চাই না দুলাভাই ।
- তোর কি কাউকে পছন্দ?
- এখনো করি নি আপু । খুজে দেখি কেউ আমার রূপা হতে রাজি কিনা ।
- রূপা মানে????
- হুমায়ুন আহমেদ উনার গল্পে হিমুর প্রেমিকার নাম দিয়েছিলেন রূপা । আর আমি যেহেতু হিমু হতে যাচ্ছি তাই কেউ আমার প্রেমিকা হলে তার নাম দেব রূপা ।
- গেছে । এই ছেলেটার মাথা একদম গেছে ।
- আহ্ তুমি থামতো । শালা বাবু তুমি এখন ঘুমাতে যাও । কাল সকালে কথা হবে ।
- ঘুমাবো । তার আগে আমার রুম থেকে বিছানা সরিয়ে আনার ব্যাবস্থা কর ।
- খাটের মধ্যে কিছু না থাকলে ঘুমাবে কিসে?
- শুধু খাটে । আর মাথার নিচে থাকবে একটা বই । হিমুরা আরাম করে ঘুমাতে পারে না ।
- ঠিক আছে । এখন ঘুমাতে যাও । কাল একটা ব্যবস্থা করা যাবে ।
- আচ্ছা শুভ রাত্রি ।
.
রনি চলে যেতেই ঋতু রিয়াদকে বলল
- এই সব কি শুরু করেছে রনি বলতো?
- ও কিছু না । কাল সকাল হলে সব ঠিক হয়ে যাবে ।
.
পর দিন সকালে _____
- আপু আমি বাইরে যাচ্ছি
- খেয়ে যাও শালাবাবু
- হুম খাবো। খেতেই যাচ্ছি ।
- কোথায় খেতে যাচ্ছ?
- রাস্তার পাশের চায়ের দোকানে । হিমুরা আরাম করে চা খায় না । রিকশা ওয়ালা দের সাথে খায় ।
- একদম বাড়াবাড়ি করবি না । চুপ করে খেতে বস ।
- সরি আপু । পারবো না । আমি হিমু হব ।
এই বলে রনি বাইরে চলে গেল । বিকেলে বাসায় ফিরতেই ঋতু বলল _
- রনি তোর পায়ে এতো কাদা কেন?
- খালি পায় হাটলে তো কাদা হবেই ।
- কেন শালা বাবু । তোমার জুতো নেই?
- আছে । তবে হিমুরা খালি পায়ে হাটে ।
- উফ্ তোর এই পাগলামি বন্ধ করবি????
- শালাবাবু হিমু শুধু মাত্র গল্পেই আছে । তাই সে খালি পায় হাটে । কিন্তু তুমি তো বাস্তবে এসব করছ । এটা পাগলামি ছাড়া আর কিছু না । এসব বাদ দাও ভাই ।
- হুমায়ুন আহমেদ বলেছেন " মনে জোর রাখবেন । না বলা শিখবেন। না হলো এক অক্ষর এর একটি শব্দ । বলা খুবই সহজ । কিন্তু সবাই বলতে পারে না । " তাই আমি ও বলবো । আমি হিমু হওয়া থেকে বিরতো থাকবো না
- এই পাগলকে কে বুঝাবে??????
- এখন আমি চলি । কাল থেকে তো আবার বাইরে বেরুতে পারব না ।
- কেন? বাইরে যেতে কে বারন করেছে তোকে?
- কেউ না । কিন্তু কাল আমি তোমাদের সুইমিং পুলে গলা ডুবিয়ে বসে থাকবো ।
- কেন????????
- কারণ এটা করলে হিমুরা সুপার নেচারাল পাওয়ার পায় । তারা ভবিষ্যৎ বলতে পারে ।
- সত্যি তুমি এমন করবে ?
- হ্যাঁ । হিমুরা মিথ্যা বলে না ।
.
রনি বাসা থেকে বেরিয়ে রাস্তায় হাটছে । রাস্তার মানুষ তার দিকে তাকিয়ে আছে । হঠাৎ রনি বলে কে যেন ডাক দিল । পেছনে তাকিয়ে দেখে তার কলেজের বান্ধবী ইরা ।
- কিরে রনি তুই খালি পায়ে হাটছিস কেন? তোর মা বললেন তুই নাকি বাসা থেকে চলে গিয়েছিস?
- হ্যাঁ । এখন আপুর বাসায় থাকি ।
- তা তুই হলুদ পান্জাবি পড়ে আছিস কেন ??? আবার খালি পায় ______
- হিমুরা এভাবে চলে ।
- তুই কি হিমু?
- হচ্ছি ।
- তুই পারিস ও । এখন যাই । কাল তোর আপুর বাসায় যাবো । দরকার আছে ।
- আচ্ছা ।
.
পরদিন সকালে ইরা গেল রনির আপুর বাসায় ।
- আরে ইরা তুমি? এসো ভেতরে এসো ।
- আপু রনি আছে?
- তুমি বসো । আমি ডেকে দিচ্ছি ।
- ঠিক আছে আপু ।
.
ঋতু রনির রুমে গিয়ে দেখে রনি রুমে নেই । সারা বাড়ি খুঁজে রনি কে পেলোনা ঋতু ।
.
- ইরা রনি কে তো পাচ্ছি না । কোথায় গেল বলতো?
রিয়াদ - ঋতু!!! ঋতু!!!!
- কি হলো? চেচাচ্ছ কেন???
.
- একবার সুইমিং পুলে গিয়ে দেখো ।
.
ঋতু, রিয়াদ আর ইরা সুইমিং পুলে গিয়ে দেখে রনি সুইমিং পুলের পানিতে গলা ডুবিয়ে বসে আছে ।
.
ঋতু - এই রনি তুই পানিতে কি করছিস? উঠে আয় বলছি ।
ইরা - রনি তুই কি পাগল হলি নাকি? ঠান্ডা লেগে যাবে তো ।
- উফ বিরক্ত করিস না । আমি হিমু হচ্ছি
- দাড়া । তোর হিমু হওয়া বের করছি ।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now