বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

হিমুর লাভ স্টোরি

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান এম.এ আব্দুল্লাহ শেখ (০ পয়েন্ট)

X হিমুর লাভ স্টোরি গতকাল আমার এক্স গার্লফ্রেন্ড জেরিনকে ফোন দিলাম। ওর সাথে ৬ বছর হল রিলেশান ব্রেক হল। বিয়ে করেছ আজ দু বছর হল। – কে জেরিন বলছ? – জি,আমনে কে? – আমি মাছুম,চিনতে পেরেছ? – হ চিনছি,কেমন আছ? – ভাল আছি,তুমি কেমন আছ? – ভাল আছি,ফোন দেছ ক্যা? – এমনি দিয়েছি। তোমার কি বাচ্চা কাচ্চা কিছু হইছে? – হয়,একটা ছেলে হইছে,আমনে এইয়া জানতে ফোন দেছেন? – অনেক দিন হল খবর টবর নেই না,আচ্ছা জেরিন, তোমার কি মনে আছ? আমরা প্লান করেছিলাম আমাদের বিয়ের পর ছেলে হলে নাম রাখব দিস্তা,মেয়ে হলে রিম। – হ্যা মনে রাইক্ষা লাভ কি? আমনের লগে তো মোর বিয়া অয় নাই। আমনে ফোন রাখেন, বাচ্চার জন্য মুই খিচুরি রানতে আছি। – জেরিন,এখন তোমার ছেলেকে তুমি দিস্তা বলে ডাকতে পার। – এ আমনে এহন ফোন রাহেন তো,খিচুরি পুইররা যাইতেছে। | জেরিন ফোন কেটে দিল,এই মেয়ে অথচ বিয়ের আগে ঘন্টার পর ঘন্টা কথা বলার জন্য আমার সাথে জোরাজুরি করত। | যাই হোক শোভাকে ফোন দেই,এই মেয়েটা আমার জন্য হাত কেটে রক্ত দিয়ে চিঠি লিখত। ওর নাকি একটা মেয়ে হয়েছে। – হ্যালো,কে শোভা বলছ? – জি,এতদিন পর বুজি মনে হল? তা কেমন আছেন? – হুম ভাল আছি,শুনলাম তোমাদের নাকি একটা মেয়ে হয়েছে। – জি আপনি ঠিক শুনেছেন। – তোমার মনে আছে আমরা ঠিক করেছিলাম, আমাদের মেয়ে হলে নাম রাখব রিম,তোমার মেয়ের নাম কি রাখছ এখন? – জি মনে আছে,মেয়ের নাম মেয়ের বাবা রেখেছে,রিমঝিম। – এই যা,রিমের সাথে আবার ঝিম লাগালো কেন? আচ্ছা তাহলে এবার ছেলে হলে নাম রেখ দিস্তাগীর। তাহলে আমার রিম ও থাকল দিস্তাও থাকল। – শুনেন দিস্তাগির কারো নাম হয় না,দস্তাগীর নাম হয়। আপনে বিয়ে করে আপনার ছেলের নাম এগুলা রাখেন,মেয়ের বাবা এখন বাসায় আসবে।আপনি ফোন রাখেন। | আচ্ছা এবার তাহলে শ্রী দেবী কে ফোন দেই। অন্য ধর্মের কারনে এই প্রেমটাও টিকল না শেষ পর্যন্ত। – হ্যালো – জি কেমন আছ? – হুম ভাল আছি,শুনলাম তোমার নাকি একটা ছেলে হয়েছে। – হুম – কি নাম রেখছ? – ভীম – তোমার দিস্তা আর রিমের কথা মনে আছে? – এখন মনে পড়েছ। – আচ্ছা তোমার মেয়ে হলে কি নাম রাখবা? – জানিনা – আমি বলি,মেয়ের নাম রতি রাখবা। ভাই বোনের নাম একসাথে হবে ভীমরতি। দুজনকেই ডাকবা একসাথে- কই রে আমার ভীমরতি,,,,,, – তুমি আমার সাথে মজা করার জন্য ফোন দিছ? ফাইজলামি পাইছ? | -ফোন কেটে দিল বিশ্রী দেবী। আমার রাগ হলে ওকে শ্রী দেবী না বলে বিশ্রী দেবী ডাকতাম। | এবার তাহলে আসমানীরে কল দিয়ে শেষ করি। – হ্যালো আসমানী – জি বল। – শুনলাম তোমার নাকি একটা ছেলে হয়েছে। – হুম ঠিক শুনেছ। – তোমার কি দিস্তা ও রিমের কথা মনে আছে? – হুম আছে। – তোমার ছেলের কি নাম রেখেছ? – ছেলের নাম ” মাছুম ” রেখেছি। – ” মাছুম !! ” . আমি ফোন কেটে দিলাম, ওর ছেলের নাম মাছুম রেখেছে বিশ্বাস হচ্ছিল না। দুজনে এক সাথে পালাবো বলে ঠিক করেছিলাম। ও বাসষ্ট্যান্ড পর্যন্ত চলে এসেছিলাম,কিন্তু আমি কাপুরুষের মত পেছন থেকে পালিয়েছিলাম। ১ রাত ১দিন আমার জন্য অপেক্ষা করেছিল মেয়েটা, তারপরে বাসায় ফিরে গিয়েছিল। . জানিনা হয়তো সারাজীবন আমার নাম মনে রাখার জন্য ওর ছেলের নাম আমার নামে রেখেছে। হয়তো সারা জীবন আমি ওর মনের ভেতর থাকব। সেটা হয়তো ঘৃণীত হয়েই…………..।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮৯ জন


এ জাতীয় গল্প

→ হিমুর লাভ স্টোরি

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now