বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
আমি চোখ মেলে ভদ্রলোককে দেখলাম । বিছানায় উঠে বসলাম । ভদ্রলোক আমার দিকে গরম চা ভর্তি মগ ধরিয়ে দিলেন । আমি বললাম,আপনি কে?
ভদ্রলোক বললেন,আমি আপনার আসমা ম্যাডামের হাজবেন্ড । নাম ফজলুল আলম ।
আপনি এখানে কেন?
আমি ঠিক করেছি আজ সারাদিন আমি আপনার সঙ্গে থাকব । এই উপলক্ষে একটা হলুদ পাঞ্জাবী বানিয়েছি । আমি এসেছিও খালি পায়ে ।
আমি কিছু বললাম না । চায়ে চুমুক দিলাম । ভদ্রলোক বললেন,চা টা কি ভালো হয়েছে ?
হ্যা ।
আমি কি আজ সারাদিন আপনার সঙ্গে থাকতে পারি?
থাকতে চাচ্ছেন কেন ?
আপনি সারাদিনে কী কী করেন সেটা দেখার ইচ্ছা ।
আমি সারাদিনে কিছুই করি না ।
আমি এই কিছুই করি না টাই দেখব । ভালো কথা ,আমি ইমরুল ছেলেটির মায়ের চিকিৎসার সব ব্যবস্থা করেছি । এই মহিলাকে তার স্বামী এবং সন্তানসহ দেশের বাইরে নিয়ে যাবার ব্যবস্থা করেছি ।
আমি কিছু না বলে আমার চায়ের মগ বাড়িয়ে দিলাম । চা খেতে খুবই ভালো হয়েছে । এই চা দুতিন মগ খাওয়া যায় ।।।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now