বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

হিমু(জ)-২

"উপন্যাস" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়াদুল ইসলাম রূপচাঁন (০ পয়েন্ট)

X কথাটা বলতে হবে খুবই গুরুত্বপূর্ণ একজনকে । পৃথিবীর সবচে সুখী মানুষের মতো আমি ঘুমালাম । ঘুম ভাঙার পরেও বিছানায় উঠে বসলাম না । ছোটবেলার মতো চোখ বন্ধ করে মটকা মেরে পড়ে রইলাম । আমার বিছানার পাশে বসে থাকা লোকটা এখনো আছে । তাকে এখনো চিনতে পারছি না । তবে চিনে ফেলব । সমস্যা হচ্ছে তাকে চিনতে ইচ্ছা হচ্ছে না । হিমু সাহেব! জি । মনে হচ্ছে আপনার ঘুম ভেঙেছে । আমি ফ্লাস্ক ভর্তি চা নিয়ে এসেছি । মুখ না ধুয়ে চা খাওয়ার অভ্যাস কি আপনার আছে? আছে । এক কাপ চা কি দেব? দিতে পারেন । আমাকে কি আপনি চিনতে পেরেছেন? না । আপনাকে দোষ দিয়ে লাভ নেই । আমি নিজেই আমাকে চিনতে পারছি না । আয়নার দিকে তাকিয়ে আতকে উঠে ভেবেছি-এ কে? গত রাতে আমি গোফ ফেলে দিয়েছি । এতেই চেহারাটা অনেকখানি পাল্টে গেছে । তার উপর গায়ে দিয়েছি কটকটে হলুদ পাঞ্জাবী । কড়া হলুদ রঙ যে আইডেনটিটি ক্রাইসিস তৈরি করতে পারে তা জানতাম না । ভদ্রলোক শরীর দুলিয়ে ঘর কাপিয়ে হাসলেন । হাসি থামার পরেও আমার খাট দুলতে লাগল ।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৭৭ জন


এ জাতীয় গল্প

→ হিমু(জ)-২

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now